1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শরণখোলায় মিনি চাইনিজ-খাবার হোটেল-ডেন্টাল ক্লিনিকে লাখ টাকা জরিমানা - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন এসআই অসিত কুমার বসাক সরকারি দেবেন্দ্র কলেজে দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা কর্মশালা অনুষ্ঠিত বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

শরণখোলায় মিনি চাইনিজ-খাবার হোটেল-ডেন্টাল ক্লিনিকে লাখ টাকা জরিমানা

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২
  • ৩৬৮ জন খবরটি পড়েছেন

বাগেরহাট প্রতিনিধি.

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাগেরহাটের শরণখোলায় নোংরা পরিবেশ ও অস্বাস্থ্যকর খাবার পরিবেশনের দায়ে একটি মিনি চাইনিজ, একটি খাবার হোটেল এবং একটি অবৈধ ডেন্টাল ক্লিনিকে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ওই তিন প্রতিষ্ঠান থেকে এক লাখ ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নূর-ই আলম সিদ্দিকী এই অভিযান পরিচালনা করেন।

প্রতিষ্ঠান তিনটির মধ্যে উপজেলা সদর রায়েন্দা বাজারের শাহী ক্যাফে এন্ড মিনি চাইনিজে ৩০ হাজার, মিনা হোটেলে ৩০ হাজার এবং পাঁচরাস্তা মোড়ের শাহিনুর ডেন্টাল ক্লিনিকে ৫০ হাজার টাকা জরিমান করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নূর-ই আলম সিদ্দিকী জানান, শাহী মিনি চাইনিজ এবং মিনা হোটেলের সব খাবারই অস্বাস্থ্যকর। নোংরা পরিবেশে এসব খাবার তৈরী এবং পঁচা-বাসি খাবার গরম করে তা মানুষকে খাওয়ানো হচ্ছে। এসব খাবার খেলে যে কোনো মানুষ জটিল রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

এছাড়া, শাহিনুর ডেন্টাল ক্লিনিকে চিকিৎসা নিতে আসা এক নারী রোগীর তিনটি দাঁত কেটে ফেলার কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন। এমন অভিযোগে ওই ক্লিনিকে অভিযান চালানো হয়। ভোক্তা অধিকার আইনে অদক্ষ চিকিৎসক আইউব আলীকে ৫০ হাজার, শাহী মিনি চাইনিজের মালিক ইউনুচ আকনকে ৩০হাজার এবং মিনা হোটেলের মালিক সিদ্দিকুর রহমানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar