1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মোংলায় প্রতিবন্ধী ও দলিত সম্প্রদায়ের জন্য বিনামূল্যে চক্ষু শিবির - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন এসআই অসিত কুমার বসাক সরকারি দেবেন্দ্র কলেজে দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা কর্মশালা অনুষ্ঠিত বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

মোংলায় প্রতিবন্ধী ও দলিত সম্প্রদায়ের জন্য বিনামূল্যে চক্ষু শিবির

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২
  • ২৭৭ জন খবরটি পড়েছেন

মোঃ নাজমুল ইসলাম সবুজ বাগেরহাট প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

“জেলা একীভূত চক্ষু সেবা কর্মসূচী” এর আওতায় মোংলায় দৃষ্টিদান চক্ষু হাসপাতাল, বাগেরহাট এর উদ্যোগে ও শেখ আব্দুল হাই ব্লাড ফাউন্ডেশন, সাইট সেভার্স ও সংকল্প প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা এর সার্বিক সহযোগীতায় চক্ষু শিবিরে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকাল ৯টায় কুমারখালিস্থ শেখ আব্দুল হাই সাহেবের বাড়ির সামনে বাগেরহাট দৃষ্টিদান চক্ষু হাসপাতালের চিকিৎসক শরিফুল ইসলাম পিয়াশ এর নেতৃত্বে দশ সদস্যের মেডিকেল টিম এ চিকিৎসা সেবা দেন।

শেখ আব্দুল হাই ব্লাড ফাউন্ডেশন এবং শেখ রাসেল অক্সিজেন ব্যাংক মোংলা এর প্রতিষ্ঠাতা আলহাজ্ব শেখ মোঃ কামরুজ্জামান জসিম’র সার্বিক তত্বাবধানে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সকল প্রকার প্রতিবন্ধী ও দলিত সম্প্রদায়ের জন্য বিনা মূল্যে চক্ষু চিকিৎসা সেবার উদ্বোধন করেন পৌর আ’লীগের সাবেক সভাপতি আলহাজ্ব শেখ আঃ সালাম।

বাগেরহাট দৃষ্টিদান চক্ষু হাসপাতাল এর বাস্তবায়নে এ চক্ষু শিবিরে এ সময় ১নং ওয়ার্ড আ’লীগের সাবেক সভাপতি শেখ বেল্লাল হোসেন, পৌর যুবলীগ নেতা ইউসুফ খাঁন, পৌর ছাত্রলীগের সহ-সভাপতি আব্দুল্লাহ আল আমিন সানি, পারভেজ খাঁন, বাগেরহাট দৃষ্টিদান চক্ষু হাসপাতালের প্রোগ্রাম অফিসার কাজী সাইদুর রহমান সবুজ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar