1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নবান্নের ডাক - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

নবান্নের ডাক

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৪ নভেম্বর, ২০২২
  • ৩০১ জন খবরটি পড়েছেন
বিলাল হোসেন মাহিনী-বিডিটেলিগ্রাফ

বিলাল মাহিনী 

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ফসলের ঋতু হেমন্তে আজ

বায়ু বহে উন্মনা 

চাষির উঠোনে ছড়িয়ে আছে 

নানান শস্যকণা।

হৈম এসেছে তাইতো এ মন

চায় না থাকতে ঘরে

হৃদয় আমার যায় চলে যায় 

শিশির ভেজা প্রান্তরে।

হেমন্ত এলে মন মানে না

ছুটে যায় কাশবনে

হাসপাখিরা ডুবছে জলে

খেলছে আপন মনে।

ভোরের নদীর তীর ভরে থাকে

কুয়াশার ধূসরতা 

আড়ালে দেখো পক্ষী ছানারা

চুপিচুপি বলে কথা।

নীলাম্বরা কুয়াশা গিলে

সূর্য ছড়ায় আলো

কী চমৎকার আলোকছটা 

দেখতে লাগে ভালো।

মাঠ ভরা ঐ সরিষা হলুদ

মনটা রাখে টেনে

ঝরা ধান খেতে পাখিরা সব

ছুটছে নিয়ম মেনে।

কলসি ভরা খেজুর রসে

জ্বলছে চুলোয় হাঁড়ি 

খেজুর গুড় আর পিঠা পায়েসে

মৌ মৌ সারাবাড়ি।

শুভ নবান্ন নিয়ে হেমন্ত 

এলো আবার ফিরে 

হলুদ কুসুম শস্য ঘ্রাণে

সব জরা যাক ঝরে। 

বিলাল মাহিনী 

১৪-১১-২২

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar