1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শ্যামনগরে রোটারি গ্লোবাল গ্র্যান্ট প্রকল্পের উদ্বোধন - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

শ্যামনগরে রোটারি গ্লোবাল গ্র্যান্ট প্রকল্পের উদ্বোধন

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৪ নভেম্বর, ২০২২
  • ৩৫৪ জন খবরটি পড়েছেন
ছবি-বিডিটেলিগ্রাফ

অনাথ মন্ডল, শ্যামনগর।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

শ্যামনগরে রোটারি গ্লোবাল গ্র্যান্ট প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ নভেম্বর) দুপুরে শ্যামনগর উপজেলার কাঁঠালবাড়িয়া এজি মাধ্যমিক বিদ্যালয়ে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন ফর বাংলাদেশ (ভাব) এর আয়োজনে রোটারি ক্লাব অব বনানী ঢাকার সহযোগিতায় রোটারি গ্লোবাল গ্র্যান্ট প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নূর মোহাম্মদ তেজারত এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আক্তার হোসেন, সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্যামনগর সরকারি মহসিন ডিগ্রি কলেজর প্রভাষক মিসেস জেরিন লিসা, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভাব বাংলাদেশের সহকারী কান্ট্রি ডিরেক্টর এম. এ. আলিম খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমি সুপারভাইজার মিনা হাবিবুর রহমান প্রমুখ ।

এই প্রকল্পের আওতায় ৫টি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক কর্মশালা, কম্পিউটার ও ইংরেজি শিক্ষক প্রশিক্ষণ, দলগত পদ্ধতিতে পাঠদান, ইংরেজি প্রশিক্ষণ, শিক্ষক-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে রোটারি গ্লোবাল গ্র্যান্ট প্রকল্পভুক্ত হেঞ্চি বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়, রমজাননগর ইউনিয়ন তোফাজ্জেল বিদ্যাপীঠ, চিংড়াখালী মাধ্যমিক বিদ্যানিকেতন ও কাঁঠালবাড়িয়া এ,জি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, অভিভাবক, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে অস্ট্রেলিয়ার রোটারি ক্লাব অব হুইলার্স হিলের সৌজন্যে ২০জন শিক্ষার্থীকে ১৭৬,০০০টাকা বিশেষ বৃত্তি এবং বিকেএসপির একজন সুবিধাবঞ্চিত ছাত্রীকে পাসপোর্ট করার জন্য ১০,০০০ টাকা প্রদান করা হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar