1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
খোলপেটুয়া সরঃ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে তদন্ত সম্পন্ন, বদলী চায় এলাকাবাসী - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

খোলপেটুয়া সরঃ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে তদন্ত সম্পন্ন, বদলী চায় এলাকাবাসী

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৪ নভেম্বর, ২০২২
  • ৩০৬ জন খবরটি পড়েছেন
ছবি-বিডিটেলিগ্রাফ

অনাথ মন্ডল, শ্যামনগর।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ১২২নং গাবুরা খোলপেটুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দেলোয়ার হোসেনের বিরুদ্ধে স্কুলে নিয়মিত না আসা, এলাকাবাসীর কাছ থেকে বিভিন্ন ভাতার কার্ড পাইয়ে দেওয়ার নামে অর্থ আদায়, বিদ্যালয়ের দপ্তরী কাম নাইট গার্ড নিয়োগে অর্থ বাণিজ্য, উন্নয়নকল্পে বরাদ্দকৃত অর্থ নয়ছয়, স্কুল কমিটি স্থগিত রেখে সময়ক্ষেপণ ও স্বেচ্ছাচারিতাসহ নানা অভিযোগের প্রেক্ষিতে তদন্ত সম্পন্ন করেছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস গঠিত তদন্ত টিম।

সোমবার(১৪ নভেম্বর) জেলা প্রাথমিক শিক্ষা অফিস গঠিত তদন্ত টিমের প্রধান কলারোয়া উপজেলা শিক্ষা কর্মকর্তা এইচএম রোকনুজ্জামানসহ তদন্ত টিমের অন্যান্য সদস্যরা সরেজমিনে গাবুরা খোলপেটুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন পূর্বক বিদ্যালয়ে উপস্থিত অভিভাবক ও এলাকাবাসীর সাথে কথা বলেন এবং লিখিতভাবে তাদের বক্তব্য গ্রহণ করেন।

এসময় অভিভাবকরা এক বাক্যে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দেলোয়ার হোসেনের বিরুদ্ধে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ধ্বংসের অভিযোগ পুনঃউত্থাপন করেন এবং তাকে অপসারণের দাবি জানান। একই সাথে তারা বিদ্যালয়ে লেখাপড়ার পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান।

তদন্ত প্রসঙ্গে কলারোয়া উপজেলা শিক্ষা অফিসার এইচএম রোকনুজ্জামান বলেন, তদন্ত সম্পন্ন হয়েছে। এলাকাবাসী ও অভিভাবকদের মৌখিক ও লিখিত বক্তব্য গ্রহণ করেছি। তদন্তের রিপোর্ট লিখিত আকারে পুঙ্খানুপুঙ্খভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রেরণ করবো।

উল্লেখ্য গত ১৮ অক্টোবর স্থানীয়রা জেলা শিক্ষা কর্মকতা, উপজেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বরাবর প্রধান শিক্ষক দেলোয়ার হোসেনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। তার প্রেক্ষিতে শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা শিক্ষা কমিটির সভাপতি এস এম আতাউল হক দোলন বিদ্যালয়টি পরিদর্শন করে অভিযোগের সত্যতা পান এবং উপজেলা শিক্ষা কর্মকর্তাকে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar