1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ব্লাড ক্যান্সারে আক্রান্ত মেধাবী শিক্ষার্থী মিশকাত বাচতে চায় - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

ব্লাড ক্যান্সারে আক্রান্ত মেধাবী শিক্ষার্থী মিশকাত বাচতে চায়

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৭ নভেম্বর, ২০২২
  • ৩৯৫ জন খবরটি পড়েছেন

অভয়নগর (যশোর) প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নওয়াপাড়া সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী মেধাবী শিক্ষার্থী মো. মিশকাত রহমান (১৮) ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার পিতা অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক মো. মতিয়ার রহমান জানান, তার পঁাচটি সন্তানের মধ্যে মিশকাত ছোট। তার মেধা ছিল প্রখর। মিশকাত জেএসসি ও এসএসসিতে জিপিএ-৫ অর্জন করেছিল। ছেলেটির আশা ছিল এবছরের এইচএসসি পরীক্ষাতেও সে জিপিএ-৫ অর্জন করবে। কিন্তু জীবনের এমনই নির্মম পরিহাস- আজ সে ব্লাড ক্যান্সারে আক্রান্ত। তার চিকিৎসা সেবায় ১০লাখ টাকার প্রয়োজন।

নওয়াপাড়া পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান মোল্যা জানান, আল হেলাল স্কুল এলাকায় বসবাসরত স্কুল শিক্ষক মতিয়ার রহমানের মেধাবী ছেলে মিশকাতের শরীরে ব্লাড ক্যান্সার দেখা দেয়ায় ওয়ার্ডবাসী শোকাহত। আমরা তার সুস্থতা কামনা করছি। পাশাপাশি তার পরিবারের প্রতি সাহায্যের হাত বাড়ানোর উদ্বাত্ত আহবান জানাচ্ছি।

মিশকাতের অসহায় পিতা স্কুল শিক্ষক মতিয়ার রহমান আরও জানান, বেসরকারি স্কুলে শিক্ষকতা করে কোনরকমে সংসার চালিয়ে ছেলেমেয়েদের পড়ার খরচ জুগিয়ে যাচ্ছেন। হঠাৎ করে মিশকাতের ব্লাড ক্যান্সার ধরা পড়ায় তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। সমাজের সহৃদয়বান বিত্তবানদের কাছে সাহায্য ও দোয়া কামনা করেছেন তিনি। সাহায্য পাঠানোর ব্যাংক স য়ী হিসাব নং ২৩২৪১০০০১৮১৪৮, সোনালী ব্যাংক, নওয়াপাড়া শাখা, যশোর।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar