1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৮ নভেম্বর, ২০২২
  • ২৫৬ জন খবরটি পড়েছেন

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষায় পাস করেছে ৮৭ দশমিক ৪৪ শতাংশ শিক্ষার্থী।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

এ বছর ৩ হাজার ৭৮৯টি কেন্দ্রে ২৯ হাজার ৬৩৯টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিলেও এর মধ্যে ৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করতে পারেনি কোনো শিক্ষার্থী।  গেল বছর এই সংখ্যা ছিল ১৮। সে হিসাবে এ বছর অকৃতকার্য শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ৩২টি৷

শিক্ষামন্ত্রী দীপু মনি জানান, এবার এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ৮৭ দশমিক ৪৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২ লাখ ৬৯ হাজার ৬০২ জন। এর মধ্য সাধারণ শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ২ লাখ ৩৩ হাজার ৭৬৩।

এ বছর নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের গড় পাসের হার ৮৮ দশমিক ১০। আর মাদরাসা শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৮২ দশমিক ২২ শতাংশ।

সোমবার (২৮ নভেম্বর) বেলা ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের অনুলিপি এবং পরিসংখ্যান হস্তান্তর করা হয়। পরে দুপুর ১টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত ফল প্রকাশ করেন শিক্ষামন্ত্রী দীপু মনি।  

এ বছর সব শিক্ষাবোর্ডে গড় পাসের হার ৮৭ দশমিক ৪৪ শতাংশ। এর মধ্যে ছাত্রদের পাসের হার ৮৭ দশমিক ১৬ শতাংশ এবং ছাত্রীদের পাসের হার ৮৭ দশমিক ৭১ শতাংশ। 

এ বছর নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট ২০ লাখ ২১ হাজার ৮৬৮ পরিক্ষার্থী অংশ নেয়। পরীক্ষার্থীদের মধ্যে শুধু সাধারণ শিক্ষা বোর্ডগুলোর অধীনে এসএসসি পরীক্ষার্থী প্রায় ১৬ লাখ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar