1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
জিপিএ ৫ অর্জনের শীর্ষে কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয় - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

জিপিএ ৫ অর্জনের শীর্ষে কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৩০ নভেম্বর, ২০২২
  • ৩১১ জন খবরটি পড়েছেন

এ আর রাকিবুল হাসান, কুড়িগ্রাম।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

এ বছরের এসএসসি পরীক্ষার ফলাফলে কুড়িগ্রামে ২ হাজার ২০৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। ফলাফলে ১৬১ জন ছাত্র জিপিএ-৫ পেয়ে শীর্ষে রয়েছে জেলার কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়। প্রতি বছরের ন্যায় এবারেও শীর্ষ স্থানীয় ফল ধরে রেখেছে এ প্রতিষ্ঠানটি। তবে এরপরেই ১৩৬ জন জিপিএ-৫ পেয়ে ২য় অবস্থানে রয়েছে কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। ভালো ফলাফল করেছে উলিপুরের এনএস আমিন রেসিডেন্সিয়াল স্কুল।

সোমবার (২৮ নভেম্বর) দুপুরে ঢাকায় ফলাফল ঘোষণার পর এ তথ্য নিশ্চিত করেন কুড়িগ্রাম জেলা শিক্ষা অফিসার মো:শামছুল আলম। তিনি জানান, বিগত বছরের চেয়ে এবার আমার জেলার এসএসসির ফলাফল অনেক ভালো। এবার পাশের হার শতকরা ৭৫ শতাংশ বলেও তিনি জানান। দিনাজপুর শিক্ষা বোর্ড থেকে প্রাপ্ত তথ্যনুযায়ী, কুড়িগ্রামে এ বছর ১০ হাজার ৩০৯ জন ছাত্র ও ৮ হাজার ৮৯৪ জন ছাত্রীসহ মোট ১৯ হাজার ২০৩ জন পরিক্ষার্থী পরিক্ষায় অংশগ্রহন করে । এর মধ্যে ৭ হাজার ৭৫৫ জন ছাত্র ও ৬ হাজার ৬৫২ জন ছাত্রীসহ মোট ১৪ হাজার ৪০৭ জন শিক্ষার্থী পাশ করে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে মোট ২ হাজার ২০৩ জন । জেলায় মোট পাশের হার ৭৫.০২ শতাংশ।

এদিকে, সর্বোচ্চ ফলাফল অর্জনকারী প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক আব্দুল হাই সিদ্দিকী জানান, আমাদের এবছর মোট শিক্ষার্থী ছিল ২৪৮ জন। জিপিএ-৫ পেয়েছে ১৬১ জন ছাত্র। এছাড়া আমাদের এ প্রতিষ্ঠানের গড় পাশের হার ৯৯.৫০ শতাংশ বলেও জানান তিনি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar