1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কুড়িগ্রামে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিলেন জেলা প্রশাসক - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

কুড়িগ্রামে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিলেন জেলা প্রশাসক

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১ জানুয়ারী, ২০২৩
  • ২৯৮ জন খবরটি পড়েছেন

এ আর রাকিবুল হাসান, কুড়িগ্রাম প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নতুন বছরের প্রথম দিনে কুড়িগ্রামে অনুষ্ঠিত হলো বই উৎসব। এতে বছরের প্রথম দিন নতুন বই পেয়ে খুশি ও উচ্ছসিত শিক্ষার্থীরা।

রোববার (১ জানুয়ারি) সকাল ১১টায় কুড়িগ্রাম সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বই উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বই উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুল আলম। এসময় সরকারী বালিকা ও বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা ও অভিভাবগণ উপস্থিত ছিলেন।

বই উৎসবে কুড়িগ্রাম জেলার ২৫৮টি মাধ্যমিক বিদ্যালয় ও ২২৩টি মাদ্রাসার ৩ লাখ ২৩ হাজার ১শ ৩২ জন শিক্ষাথর্ীর হাতে ৩৯ লাখ ১৫ হাজার ৫শ ২৫ টি নতুন বই তুলে দেয়া হবে। এছাড়াও ১২শ ৪০টি সরকারী প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্ডেনসহ ২৩০টি বেসরকারী বিদ্যালয়ে ১৪ লাখ ৪৬ হাজার ১শ ৩৫টি বই শিক্ষাথর্ীদের হাতে তুলে দেয়া হবে বলে জানায় সংশ্লিষ্ট বিভাগ।

কুড়িগ্রাম সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মীম জানান, আমি এবছর ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি হয়েছি। নতুন বই পেয়ে ভালো লাগছে। ভালোভাবে লেখাপড়া করে মানুষ হতে চাই।

কুড়িগ্রাম জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুল আলম জানান, সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষাথর্ীদের হাতে বই তুলে দিয়ে কুড়িগ্রামে বই উৎসব শুরু করা হয়েছে। জেলার মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষাথর্ীদের হাতে নতুন বছরের প্রথম দিন এ নতুন বই তুলে দেয়া হবে।

জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ আহবান করে বলেন, নতুন বই পেয়ে সে বই পড়তে হবে। প্রাইভেট বা কোচিং পড়া বন্ধ করতে হবে। সরকার জনগণের টাকায় নতুন বই দিয়েছে। বিদ্যালয়ের শিক্ষকদের বেতনও দেয় সরকার। ভালোভাবে লেখাপড়া করে মানুষ হতে হবে। জেলার মুখ উজ্জল করতে হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar