1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
চীনে প্রায় ৯০ কোটি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন এসআই অসিত কুমার বসাক সরকারি দেবেন্দ্র কলেজে দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা কর্মশালা অনুষ্ঠিত বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

চীনে প্রায় ৯০ কোটি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩
  • ২৭৬ জন খবরটি পড়েছেন
ছবি-সংগৃহীত

চীনের গত ১১ জানুয়ারি পর্যন্ত প্রায় ৯০ কোটি মানুষ করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন বলে জানিয়েছে দেশটির পেকিন বিশ্ববিদ্যালয়। বেইজিংয়ের বিশ্ববিদ্যালয়টির গবেষণার ভিত্তিতে এ তথ্য জানিয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

চীনের শিক্ষা মন্ত্রণালয়ের অর্থায়নে পরিচালিত হয় পেকিন বিশ্ববিদ্যালয়। মূলত বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করে থাকে তারা।বিশ্ববিদ্যালয়টির নতুন এই গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির প্রায় ৬৪ শতাংশ মানুষ করোনায় সংক্রমিত হয়েছেন।

দেশটির কোন কোন প্রদেশে করোনার সংক্রমণ বেশি, তার একটি তুলনামূলক চিত্র তুলে ধরেছে পেকিন বিশ্ববিদ্যালয়। এতে বলা হয়েছে, গানসু প্রদেশের মানুষ সবচেয়ে বেশি করোনায় সংক্রমিত হয়েছেন। সেখানে সংক্রমণের হার ৯১ শতাংশ। এ ছাড়া ইউনান প্রদেশে ৮৪ ও কিনঘাই প্রদেশে ৮০ শতাংশ মানুষ করোনায় সংক্রমিত হয়েছেন।

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে এর আগেও সতর্কবার্তা দিয়েছিলেন চীনের রোগতত্ত্ববিদ জেং গুয়াং। চীনের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থার (সিডিসি) মুখ্য বিজ্ঞানী ছিলেন তিনি। গুয়াং ওই সময় বলেছিলেন, লুনার নিউ ইয়ারে চীনের প্রত্যন্ত অঞ্চলে করোনা ছড়িয়ে পড়তে পারে। এখন প্রত্যন্ত অঞ্চলের দিকে নজর দেয়ার সময় এসেছে।

২৩ জানুয়ারি লুনার নিউ ইয়ার। এর আগে ও পরে ছুটি থাকে। চীনের অনেকেই এই সময় ঘুরতে যান। অনেকে আবার ছুটি কটাতে পরিবারের কাছে যান। কিন্তু ২০২০ সালে করোনাভাইরাসের মহামারির শুরুর পর থেকে চীনের ‘জিরো টলারেন্স’ নীতির কারণে এমন ভ্রমণে নিষেধাজ্ঞা ছিল। চীনে ওই ‘জিরো টলারেন্স’ নীতি থেকে বেরিয়ে এসেছে। ধারণা করা হচ্ছে, এবার কোটি কোটি মানুষ লুনার নিউ ইয়ারের ছুটি কাটাতে গ্রামে ফিরবেন। ঠিক এই সময়ে করোনার সংক্রমণ বৃদ্ধির খবর আসছে।

চীনে গত বছরের শেষ দিক থেকে করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে শুরু করেছে। এরপর থেকেই হাসপাতালে করোনা রোগী বাড়ছে। চীনের বড় বড় শহরে স্বাস্থ্যসেবার মানও ভালো এবং খুব সহজেই সেবা পাওয়া যায়। কিন্তু এসব হাসপাতালে এখন শয্যার চেয়ে রোগীর সংখ্যা বেশি। বিবিসি

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar