1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অভয়নগরে কোচিং বাণিজ্য বন্ধের দাবিতে ফুঁসে উঠছেন অভিভাবকেরা - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ার ৯ ইউনিয়নে বিএনপির প্রার্থী যাচাই-বাছাই কমিটির মতবিনিময় নেত্রকোণায় আবাসিক বাসায় ভারতীয় চোরাই পণ্যের গুদাম, চক্রের হোতা আটক দেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয় অগ্রণী ভূমিকা রেখেছিল: ডিএসসিসি প্রশাসক কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা

অভয়নগরে কোচিং বাণিজ্য বন্ধের দাবিতে ফুঁসে উঠছেন অভিভাবকেরা

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩
  • ২৯১ জন খবরটি পড়েছেন

অভয়নগর (যশোর) প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

অভয়নগরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ নওয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়সহ আশ-পাশের অন্যান্য এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের ৮১জন অভিভাবক কোচিং বাণিজ্য বন্ধের দাবিতে ফুঁসে উঠেছেন।

ইতোমধ্যে ৮১জন অভিভাবক কোচিং বাণিজ্য বন্ধের দাবিতে উপজেলা নির্বাহী অফিসার ও কোচিং বাণিজ্য বন্ধ বাস্তবায়ন মনিটরিং কমিটির সভাপতি বরাবর আবেদনপত্র দাখিল করেছেন। তাছাড়া আবেদনপত্রের অনুলিপি সদয় অবগতির জন্য যশোরের জেলা প্রশাসক, জেলা শিক্ষা অফিসার ও নওয়াপাড়া প্রেস ক্লাবের সভাপতি বরাবর প্রেরণ করা হয়েছে।

অভিযোগপত্র সূত্রে জানা গেছে, নওয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের কতিপয় শিক্ষকসহ পার্শ্ববর্তী বিভিন্ন এমপিওভুক্ত ও সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ মডেল স্কুলের আশপাশে নিজস্ব/ঘরভাড়া করে শিক্ষার্থী ও অভিভাবকদের জিম্মি করে সরকারি নীতিমালা সম্পূর্ণরূপে উপেক্ষা করে কোচিং বাণিজ্য চালিয়ে মাসে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন। এটি বর্তমানে এমন একটি পর্যায়ে পৌঁছে গেছে, যেখানে অভিভাবক ও শিক্ষার্থীরা কোচিং বাণিজ্যের সাথে যুক্ত শিক্ষকদের কাছে জিম্মি হয়ে পড়েছে। ফলে শিক্ষার্থীদের পরিবারের ওপর বাড়তি আর্থিক চাপ সৃষ্টি করেছে এবং ব্যয় নির্বাহে অভিভাবকগণ শিমশিম খাচ্ছেন। কোচিং বাণিজ্যে জড়িত শিক্ষক শ্রেণিতে পাঠদানে মনোযোগী না হয়ে কৌশলে কোচিং-এ বেশি সময় ব্যয় করছেন। ফলে দরিদ্র পিছিয়ে পড়া শিক্ষার্থীরা চরমভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে।

বর্তমানে কোচিং বাণিজ্যে নিয়োজিত শিক্ষকগণ সপ্তাহে তিনদিন পড়িয়ে শিক্ষার্থী প্রতি মাসে এক হাজার টাকা এবং কোনো কোনো ক্ষেত্রে এর চেয়েও বেশি টাকা নিয়ে কোচিং বাণিজ্য চালিয়ে যাচ্ছেন। এ ছাড়া অধিকাংশ অভিভাবকগণ তাদের সন্তানদের একাধিক কোচিং করাতে গিয়ে মানবেতর জীবনযাপন করছেন। অভিযোগে সরকারি সিদ্ধান্ত মোতাবেক কোচিং বাণিজ্য নীতিমালা-২০১২ এর ৭নং ধারা অনুযায়ী কোচিং বাণিজ্য বন্ধের জন্য শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটি কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ থাকলেও কোনো কোনো ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও পরিচালনা পর্ষদের কোনো কোনো সদস্যদের ম্যানেজ করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন কোচিংবাজ শিক্ষকরা। অভিভাবকগণ সরকার ঘোষিত কোচিং বাণিজ্য বন্ধ নীতিমালা-২০১২ যথাযথ প্রয়োগের মাধ্যমে হাজার হাজার শিক্ষার্থী ও অভিভাবকদের জিম্মি দশা হতে মুক্ত করার আহবান জানান।

নওয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির অভিভাবক মো. ইসরাফিল হোসেন মোবাইল ফোনে অভিযোগ দাখিলের সত্যতা স্বীকার করে জানান, কোচিং বাণিজ্য বন্ধ করতে তিনি প্রশাসনের দৃষ্টি কামনা করেন।

বৃহস্পতিবার দুপুরে অভয়নগর উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দীন মোবাইল ফোনে জানান, কোচিং বাণিজ্য বন্ধের অভিযোগ পেয়েছি। তদন্ত করে অচিরেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar