1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অভয়নগরে কোচিং বাণিজ্য বন্ধে ব্যবস্থা গ্রহণের দাবি - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

অভয়নগরে কোচিং বাণিজ্য বন্ধে ব্যবস্থা গ্রহণের দাবি

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৩ মার্চ, ২০২৩
  • ২৬১ জন খবরটি পড়েছেন

জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের আলোচনা সভা

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

অভয়নগর (যশোর) প্রতিনিধি।

যশোরের অভয়নগরে শিক্ষার্থী ও অভিভাবকদের জিম্মি করে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের এক শ্রেণির শিক্ষক মোটা অংকের টাকার বিনিময়ে কোচিং বাণিজ্য চালিয়ে যাচ্ছেন। অর্থের অভাবে অনেক মেধাবী শিক্ষার্থী ওইসব শিক্ষকের নিকট কোচিং করতে পারছে না। যে কারণে তাদের বিভিন্ন সময় হয়রানি ও পরীক্ষার ফলাফলে সমস্যা সৃষ্টি করা হচ্ছে। ওইসব শিক্ষকের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থাসহ কোচিং বাণিজ্য বন্ধে ব্যবস্থা গ্রহণের দাবি করা হয়েছে। জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষে আলোচনা সভায় বক্তারা এ দাবি করেন।

উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে সোমবার দুপুরে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দীনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ ফরিদ জাহাঙ্গীর। বিশেষ অতিথি ছিলেন, নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান তারু, মিনারা পারভীন, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মাসুদ করিম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান সানা আব্দুল মান্নান, উপজেলার ১১৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের পক্ষ
থেকে তপন কুমার বিশ্বাস, শিক্ষিকাদের পক্ষ থেকে লক্ষী সরকার, পরিচালনা পর্ষদের পক্ষ থেকে এসএম ফরিদ আহম্মেদ, আবু দাউদ ও শিক্ষার্থীদের পক্ষ থেকে কোটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির স্নেহা মন্ডল। আলোচনা সভা সঞ্চালনা করেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar