1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
স্বাধীনতা দিবসে বাঘারপাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন এসআই অসিত কুমার বসাক সরকারি দেবেন্দ্র কলেজে দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা কর্মশালা অনুষ্ঠিত বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

স্বাধীনতা দিবসে বাঘারপাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৭ মার্চ, ২০২৩
  • ২৬৩ জন খবরটি পড়েছেন

।। ৮ শতাধিক রোগীকে চিকিৎসা দিলেন ডা. নিকুঞ্জ বিহারী ।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাঘারপাড়া প্রতিনিধি।

যশোরের বাঘারপাড়ায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। যশোর মেডিকেল কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক গাইনি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. নিকুঞ্জ বিহারী গোলদারের আয়োজনে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। রোববার বাঘারপাড়া মহিলা মাদ্রাসায় দিনব্যাপী এ কর্মসূচিতে সাড়ে ৮০০ জন রোগীকে ফ্রি চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করেন অনুষ্ঠানের আয়োজক অধ্যাপক ডা. নিকুঞ্জ বিহারী গোলদার।

উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠিত ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসান আলী। এতে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক ডা. নিকুঞ্জ বিহারি গোলদার। বিশেষ অতিথি ছিলেন, দোহাকুলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মোতালেব তরফদার, ধলগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম রবি, বাঘারপাড়া উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি বুলবুল মোর্শেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সহকারী অধ্যাপক নজরুল ইসলাম। এর আগে শহীদের স্মরণে স্বাধীনতার স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানান তিনি।

এ কর্মসূচিতে ডা. নিকুঞ্জ বিহারী ছাড়াও যশোরের আরো ৮ জন্য চিকিৎসক বিভিন্ন রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন। তারা হলেন, যশোর মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক এফসিপিএস শিশু ডা. পলাশ কুমার বিশ্বাস, এমডি মেডিসিন ডা. গৌতম ঘোষ, কনসালটেন্ট ডা. মোঃ তহিদুল ইসলাম, এফসিপিএস এমএস সার্জারি ডা. মাহমুদুল হাসান পান্নু, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল পূর্ণবাসন প্রতিষ্ঠান নিটোর এসএস অর্থ কল সেন্টার ডা. পার্থ প্রতিম চক্রবর্তী, ডেন্টাল সার্জন ডা. মাহবুবুর রহমান, ডা. আরিফ প্রমুখ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar