1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ফুলবাড়ীতে টাকার বিনিময়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব প্রদান - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

ফুলবাড়ীতে টাকার বিনিময়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব প্রদান

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩
  • ৩০১ জন খবরটি পড়েছেন

এ আর রাকিবুল হাসান, কুড়িগ্রাম প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

কুড়িগ্রামের ফুলবাড়ীতে শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্রের বিধান উপেক্ষা করে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব প্রদানের অভিযোগ উঠেছে।

উপজেলার রাবাইতারী আদর্শ বালিকা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষের অবসরজনিত কারনে প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষককে দায়িত্ব না দিয়ে কলেজ শাখার এক জুনিয়র শিক্ষককে দায়িত্ব দেওয়ায় এ অভিযোগ ওঠে।

স্থানীয়রা জানান,মোটা অঙ্কের টাকার বিনিময়ে প্রতিষ্ঠানের বিদায়ী অধ্যক্ষ ও সভাপতি এ কাজ করেছেন। এঘটনায় ভুক্তভোগী ওই শিক্ষক প্রেসক্লাব বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে জানা গেছে, ওই প্রতিষ্ঠানের অধ্যক্ষ হোসেন আলী ৬ এপ্রিল ২০২৩ অবসরে যান। সরকারি পরিপত্র অনুযায়ী বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান অবসরে যাবার আগে তার সহকারী প্রধান বা উপাধ্যক্ষকে দায়িত্বভার প্রদানের নিয়ম থাকলেও সেসবের তোয়াক্কা না করে একজন সিনিয়র প্রভাষককে দায়িত্বভার প্রদান করা হয়েছে।

সহকারী প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বলেন, সরকারি বিধিমালা অনুযায়ী আমার ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্বপ্রাপ্ত হওয়ার কথা থাকলেও মোটা অংকের টাকার বিনিময়ে সদ্য বিদায়ী অধ্যক্ষ মহোদয় আমাকে বঞ্চিত করেছেন। আমার অধিকার ও প্রাপ্যতা ফিরে পেতে উর্দ্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।

সদ্য বিদায়ী অধ্যক্ষ হোসেন আলী বলেন, কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সিনিয়র প্রভাষক এস এম রেজাউল হক কে দায়িত্বভার প্রদান করা হয়েছে।

এ বিষয়ে রাবাইতাড়ি গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি মাহফুজার শেখের সাথে মুঠোফোনে যোগাযোগ করে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিযুক্তের ব্যাপারে জানতে চাওয়া হলে তিনি রেগে গিয়ে উল্টো প্রশ্ন ছুঁড়ে বলেন, আপনি কি আমার অথরিটি? আপনাকে কেন বলবো!

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হাই রকেট বলেন, বিধি বহির্ভূতভাবে দায়িত্ব দেওয়া হয়েছে।

ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) সুমন দাস,বিষয়টি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার কথা জানিয়েছেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar