1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ঢাবি অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদকে বিভাগীয় দায়িত্ব থেকে অব্যাহতি - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

ঢাবি অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদকে বিভাগীয় দায়িত্ব থেকে অব্যাহতি

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩
  • ২৩০ জন খবরটি পড়েছেন
ঢাবি অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদকে মুক্তিযুদ্ধের ‘ইতিহাস বিকৃতির’ অভিযোগে ঢাবি সেন্টার ফর জেনোসাইড স্টাডিজ (সিজিএস) বিভাগের পরিচালকের পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মঙ্গলবার (১১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আক্তারুজ্জামান নতুন পরিচালক হিসেবে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জনকে নিয়োগ দিয়েছেন ।

এর আগে, সম্প্রতি অধ্যাপক ইমতিয়াজ আহমেদের লেখা ‘হিস্টোরাইজিং ১৯৭১ জেনোসাইড: স্টেট ভার্সেস পারসন’ বইয়ে বঙ্গবন্ধুকে অবমাননা এবং মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অভিযোগ আনেন বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক। এটি নিয়ে আওয়ামী পস্থী শিক্ষক ও ছাত্রলীগ তার পদত্যাগের দাবি তোলেন।

এ বিষয়ে জানতে চাইলে উপাচার্য অধ্যাপক মো. আক্তারুজ্জামান বলেন, উনি নিজেই অব্যাহতি চেয়ে আবেদন করেছেন। তাই তদন্ত কমিটির রিপোর্টের আগেই অব্যাহতি দেওয়া হয়েছে।

আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ইমতিয়াজ আহমেদ বলেন, গত ৬ এপ্রিল তিনি নিজের বিভাগ থেকে অবসর প্রস্তুতি ছুটিতে (এলপিআর) গেছেন। সে কারণে সেন্টার ফর জেনোসাইড স্টাডিজ থেকে অব্যাহতি চেয়ে ৩ এপ্রিল তিনি উপচার্যের কাছে আবেদন করেছিলেন।

মূলত অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক একটি অনলাইন নিউজ পোর্টালে এ বিষয়ে একটি কলাম লেখেন। এতে তিনি বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর জেনোসাইড স্টাডিজের পরিচালক ইমতিয়াজ আহমেদের লেখা ২০০৯ সালে প্রকাশিত বইটিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অবমাননা ও মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অভিযোগ তোলেন।

তবে অধ্যাপক ইমতিয়াজ ১৪ বছর আগে লেখা তার ওই বই নিয়ে তোলা অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। এ ধরনের অভিযোগে বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক বলেন, আমার বইটি ভুলভাবে পড়া হয়েছে।

বিষয়টি নিয়ে ছাত্রলীগসহ বিভিন্ন মহলের দাবির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব রিসার্চ ইনস্টিটিউট ফর পিস অ্যান্ড লিবার্টির পরিচালক অধ্যাপক ফকরুল আলমকে প্রধান করে ৫ সদস্যের একটি কমিটিও গঠন করেছে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ। সূত্র-আমাদের সময়ডটকম

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar