1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
এবার বাঘারপাড়ায় ক্লিনিক মালিকসহ ৫ জনের বিরুদ্ধে সাংবাদিকের মামলা - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন এসআই অসিত কুমার বসাক সরকারি দেবেন্দ্র কলেজে দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা কর্মশালা অনুষ্ঠিত বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

এবার বাঘারপাড়ায় ক্লিনিক মালিকসহ ৫ জনের বিরুদ্ধে সাংবাদিকের মামলা

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩
  • ২৭৭ জন খবরটি পড়েছেন

যশোর প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

এবার যশোরের বাঘারপাড়ার নারিকেলবাড়িয়া ডক্টরস ক্লিনিকের মালিকসহ পাঁচ জনের নামে এক সাংবাদিক আদালতে মামলা দায়ের করেছেন ।

২৫ শে এপ্রিল মঙ্গলবার সকালে যশোরের একটি আদালতে হাজির হয়ে, সাংবাদিক নাসির উদ্দিন (নাসিম) বাদী হয়ে ডক্টরস ক্লিনিকের মালিকসহ ৫ জনের বিরুদ্ধে এই মামলা দায়ের করেন।

মামলাটি আমলে নিয়ে আদালত সিআইডিতে হস্তান্তর করেছেন।

উল্লেখ্য যশোরের সিভিল সার্জনের একটি টিম গত ১২ই এপ্রিল বুধবার ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন এসময় উক্ত প্রতিষ্ঠান আদালতকে প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যার্থ হলে আদালত ওই ক্লিনিকটি সিলগালা করেন ।

সেই সংবাদ টিভি চ্যানেল, পত্রিকায় ও অনলাইনে প্রকাশিত হলে , সম্মানের হানি হওয়ায় ক্ষিপ্ত হয়ে ক্লিনিক মালিক ডাঃ জামিউল হাসান সেতুসহ তার লোকজন পাঁচ জন সাংবাদিকদের নামে মনগড়া মিথ্যা মামলা করেন।

বিষয়টি নিয়ে বেশ কয়েক দিন অতিবাহিত হলেও ২৫ এপ্রিল (মঙ্গলবার) সাংবাদিকদের পক্ষে বাদী হয়ে এশিয়ান টিভির প্রতিনিধি নাসিম রেজা আবার পাল্টা ওই প্রতিষ্ঠানের মালিক সহ ৫ জনকে আসামি করে যশোরের আদালতে পাল্টা মামলা করেছেন।

ওই মামলায় উল্লেখ করা হয়েছে ১২ এপ্রিলের ওই ঘটনায় ক্লিনিকের মালিকের উস্কানিতে ক্লিনিকের সামনে আতর্কিকত ভাবে সাংবাদিকদের উপর হামলা করে ক্যামেরা ছিনিয়ে নেওয়া হয়। হামলা কারিরা চলে যাবার সময় খুন,গুম হত্যার হুমকি প্রদান করে ।

এবিষয়ে ডাক্তার সেতুর সাথে কথা হলে তিনি জানান এমন কোন ঘটনাই সেদিন ঘটেনি, তাছাড়া আমার এখানে সিসি ক্যামেরায় শুরু থেকে আজকের দিন পর্যন্ত সব ভিডিও ফুটেজ রয়েছে।

তিনি বলেন, বিজ্ঞ ব্যক্তি যারা আছেন তারা দেখে যান অহেতুক আমাকে হয়রানি করার জন্য ওইসব সাংবাদিকরা মনগড়া নাটক সাজিয়ে আমার সম্মান নষ্ট করার জন্য এই মামলা করেছেন।

আমার সেদিন একটু ত্রুটির জন্য প্রতিষ্ঠানে সিলগালা করেছিলেন পরে সব কিছু ঠিক করে নিয়ে যাওয়ার পর আবার কতৃপক্ষ আমার প্রতিষ্ঠান খুলে দিয়েছেন।

সাংবাদিক নাসিম জানান,ঘটনার পরবর্তীতে নিজেকে রক্ষা করতে ক্লিনিক মালিক জামিউল হাসান সেতু গত ১৩ই এপ্রিল বৃহস্পতিবারে যশোরের আদালতে পাঁচ সাংবাদিকের বিরুদ্ধে ভিত্তিহিন মনগড়া মিথ্যা চাঁদাবাজির মামলা দায়ের করেন।

ওই মামলাটি আদালত সিআইডি তে হস্তানতর করেছেন । উক্ত মিথ্যা চাঁদাবাজি মামলায় এ্শিয়ান টেলিভিশনের যশোর জেলা উত্তরাঞ্চল প্রতিনিধি নাসির উদ্দিন (নাসিম)কে প্রধান আসামি করে পাঁচ সাংবাদিকের নামে মামলা দায়ের করেন।

এই ঘটনায় বাদী নাসিম সহকর্মী সাংবাদিকদের জানান রোজা ও ঈদে আদালত ছুটি থাকায় মামলা করতে বিলম্ব হয়েছে যে কারনে আজ ২৫ শে এপ্রিল মঙ্গলবার সকালে যশোর আদালতে হাজির হয়ে,যশোরের বাঘারপাড়ার নারিকেলবাড়িয়া ডক্টরস ক্লিনিকের মালিকসহ ৫ জনের বিরুদ্ধে পাল্টা মামলা দায়ের করেন।

উক্ত মামলাটি আদালত আমলে নিয়ে যশোর সিআইডিতে হস্তান্তর করেছেন। সাংবাদিকদের করা মামলার আসামিরা হলেন,

(১)ডাঃ জামিউল হাসান সেতু (২) ফাতেমাতুল বন্হী (৩) ডাঃ সোনিয়া শারমিন (৪) সাবিয়া আক্তার মুন্নি (৫)রিয়াদ হাসান।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar