বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
যশোরের বাঘারপাড়ায় এ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের মনোবল বৃদ্ধি এবং ভালো ফলাফল অর্জনে উপদেশমুলক সভা অনুষ্ঠিত হয়েছে।
এদিন সকালে উপজেলার দোহাকুলা গ্রামে এ অনুষ্ঠানের আয়োজন করেন রাই-কমল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও অনুষ্ঠানের সভাপতি সাবেক অতিরিক্ত সচিব বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার অধিকারী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসান আলী। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ মোল্লা, দোহাকুলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মোতালেব তরফদার, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ছদর উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা হাছালত বিশ্বাস , বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা ডা. চিত্ত রঞ্জন রায়, এসএসসি পরিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন প্রত্যাশা দাস ও পার্থ অধিকারী। বক্তব্য শেষে পরীক্ষার্থীদের জন্য দোয়া কামনা এবং শিক্ষা উপকরণসহ নগদ অর্থ বিতরণ করা হয়।