1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অভয়নগর হাসপাতালে ডাক্তার শুন্য চেম্বার, অপেক্ষায় প্রহর গুনছেন রোগীরা - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন এসআই অসিত কুমার বসাক সরকারি দেবেন্দ্র কলেজে দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা কর্মশালা অনুষ্ঠিত বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

অভয়নগর হাসপাতালে ডাক্তার শুন্য চেম্বার, অপেক্ষায় প্রহর গুনছেন রোগীরা

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৯ মে, ২০২৩
  • ৭৭২ জন খবরটি পড়েছেন

অভয়নগর (যশোর) প্রতিনিধি।
অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শিশু রোগ বিশেষজ্ঞ ডা: জসিমউদ্দীন ও এ্যনেসথেসিয়া কনস্যালটেন্ট ডা. দিদারে ইলাহির অনিয়ম দিন দিন প্রকট আকার ধারণ করছে। ইচ্ছে হলে চেম্বারে বসেন আবার ইচ্ছে হলেই বেরিয়ে যান। তাদের ইচ্ছের উপর নির্ভর করে কঠিন ও জটিল রোগীদের চিকিৎসা। আবার কোন কোন দিন হাসপাতালেই আসেন না তারা। অবহিত করার প্রয়োজন মনে করেন না সংশিষ্ট কর্মকর্তাকে। এতে করে প্রকৃত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন এ উপজেলার হাজার হাজার মানুষ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সরকারী নিয়মনীতির তোয়াক্কা না করে নির্ধারিত সময়ের পরে চেম্বারে এসে আবার নির্ধারিত সময়ের পূর্বেই কর্মস্থলত্যাগ করা ও সংশিষ্ট কর্মকর্তাকে অবহিত না করে ছুটি কাটানোয় নানা প্রশ্নের জন্ম দিয়েছে সচেতন মহলে।

মঙ্গলবার (৯ মে) দুপুর ১২ টার সময় অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১১২ নাম্বার রুমে গিয়ে দেখা যায়, ডা. জসিমউদ্দীনের চেম্বারের সামনে রোগী বসে থাকলেও ভিতরে কেহই নেই। চেয়ার ফাঁকা পড়ে আছে। পাশের চেম্বারের এক ডাক্তারের সহযোগী নামের দালাল জানান, স্যার সকাল থেকে ছিল একটু আগে বেরিয়ে গেছেন।

চেম্বারের সামনে বসে থাকা রবিউল ইসলাম (১২) নামের একজন রোগীর পিতা জানান, গত দুইদিন হাসপাতালে এসে ফিরে গিয়েছি, শিশু বিশেষজ্ঞ ডাক্তারকে পায়নি। আজও পাবোনা বলেই মনে হচ্ছে।
আসমা খাতুন নামের একজন নারী জানান, আমার ২ মাসের বাচ্চাকে নিয়ে এসেছি ডাক্তার দেখাতে কিন্তু সে ডাক্তার নেই।

রোগীদের অভিযোগ সম্পর্কে জানতে চাইলে ডা. জসিমউদ্দীন বলেন, অনেক সময় রোগী না থাকলে চলে আসি।
গত সোমবারে অসুস্থতার কারণে হাসপাতালে যায়নি। অনুপস্থিতির ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে জানিয়েছিলেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সে সময় জানানো হয়নি, পরে জানিয়েছি।

এদিকে এ্যানেসথেসিয়া কনস্যালটেন্ট ডা. দিদারে ইলাহীকে প্রায়ই সময় হাসপাতালে পাওয়া যায়না। মঙ্গলবার উপজেলার আলিপুর গ্রাম থেকে মোবারক হোসেন নামের একজন রুগি অপারেশনের জন্য আসেন। তাকে বিভিন্ন টেষ্ট করতে বলে চলে যান। পরে তাকে না পেয়ে তার দায়িত্ব পালন করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ওয়াহিদুজ্জামান।

হাসপাতাল সুত্রে জানা যায়, প্রতি সপ্তাহে ৪ দিন অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালন করার কথা থাকলেও তিনি দূরত্বের অযুহাতে ২-৩ দিনের বেশি হাসপাতালে আসেননা। তার অনুপস্থিতি ও অসহযোগীতায়ম নিয়মিত অপারেশন ব্যাহত হচ্ছে।

অভিযোগের ব্যাপারে জানতে চাইলে ডা. দিদারে ইলাহী জানান, আমার কারণে কোন অপারেশন বাধাগ্রস্থ হয়নি। অসুস্থতার কারণে গত সোমবার হাসপাতালে যেতে পারিনি। অনুপস্থিতির ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে অবহিত করেছিলেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, না জানানো হয়নি।

এ ব্যাপারে জানতে চাইলে অভয়নগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ওয়াহিদুজ্জামান সোমবারে দুই ডাক্তারের অনুপস্থিতির বিষয়টি স্বীকার করে বলেন, নির্ধারিত সময়ের আগে কর্মস্থল ত্যাগ করার সুযোগ নেই।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar