1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শ্যামনগরে সাংবাদিকদের সাথে ফ্রেন্ডশিপ হাসপাতালের মতবিনিময় - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন এসআই অসিত কুমার বসাক সরকারি দেবেন্দ্র কলেজে দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা কর্মশালা অনুষ্ঠিত বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

শ্যামনগরে সাংবাদিকদের সাথে ফ্রেন্ডশিপ হাসপাতালের মতবিনিময়

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৪ মে, ২০২৩
  • ২১৭ জন খবরটি পড়েছেন

উপকূলীয় মানুষের স্বাস্থ্য সচেতনতা

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি। সাতক্ষীরার শ্যামনগর ফ্রেন্ডশিপ হাসপাতালে আয়োজিত সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় দক্ষিণ-পশ্চিম উপকূলীয় এলাকায় প্রান্তিক জনগোষ্ঠির স্বাস্থ্য উন্নয়নে বিশেষ গুরুত্ব দেয়ার আহবান জানানো হয়। বুধবার (২৪ মে) এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় ।

প্রধান অতিথির বক্তব্যে ফ্রেন্ডশিপ উপপরিচালক তানজিনা শারমিন জানান, জলবায়ু পরবির্তনের নেতিবাচক প্রভাব পড়েছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপকূলীয় জনস্বাস্থ্যে। বিশেষ করে মহিলাদের মাঝে বেড়েছে স্বাস্থ্য ঝুঁকি। বন্ধ্যাত্ব ও জরায়ু সংশ্লিষ্ট রোগ-বালাই বাড়তে থাকলেও, যোগাযোগ বিচ্ছিন্নতার কারণে প্রতিকার অনেকটা চ্যালেঞ্জিং হয়ে উঠেছে। এর পাশাপাশি উপকূলে লবনাক্ততার প্রভাবে জীবন-যাত্রা হয়ে উঠেছে দুর্বিসহ। উপকূলে বৃদ্ধি পেতে থাকা এসব সমস্যা সমাধানে ফ্রেন্ডশিপের কর্মসূচীকে এগিয়ে নিতে সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের সহযোগিতা প্রত্যাশা করেন ফ্রেন্ডশিপ উপপরিচালক।

মতবিনিময় সভায় জনকল্যাণে ফ্রেন্ডশিপের কর্মসূচীকে সাধুবাদ জানান সাতক্ষীরা প্রেসক্লাব সভাপতি মমতাজ আহমেদ বাপি। বক্তব্য রাখেন দক্ষিণ-পশ্চিম অঞ্চলের বিশিষ্ট সাংবাদিক এবং দৈনিক প্রথম আলোর স্টাফ রিপোর্টার কল্যাণ ব্যানার্জী।

সভাপতি’র বক্তব্যে, দক্ষিণ-পশ্চিমে লবনাক্ত আক্রান্ত এলাকার স্বাস্থ্য তথ্য তুলে ধরেন ফ্রেন্ডশিপ হাসপাতাল শ্যামনগর পরিচালক লেফটেন্যান্ট কর্ণেল (অবঃ) মো: মুজাহিদুল হক। আরও বক্তব্য রাখেন, ফ্রেন্ডশিপের আঞ্চলিক সমন্বয়ক একেএম সাখাওয়াত হোসেন, শ্যামনগর প্রেসক্লাব সভাপতি আকবর কবির। উপস্থিত ছিলেন, ফ্রেন্ডশিপের পিআর ম্যানেজার জিলফুল মুরাদ শানু, ফ্রেন্ডশিপ হাসপাতাল সমন্বয়ক শাহিন আহমেদ, ফ্রেন্ডশিপ ব্র্যান্ড ম্যানেজার মীর আফ্রাদ আকিব, সিনিয়র গ্রাফিক্স ডিজাইনার অয়ন দাস এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar