অভয়নগর (যশোর) প্রতিনিধি।
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) পরিচালিত এসএসসি পরীক্ষা চলাকালিন সময়ে নওয়াপাড়া শংকরপাশা
সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শণ করলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন
আখতার।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
শনিবার বিকালে এসএসসি প্রোগ্রামের ২য়বর্ষের অর্থনীতি বিষয়ের পরীক্ষা চলাকালিন সময়ে তিনি হল পরিদর্শণ করেন। হল পরিদর্শণ শেষে বিদ্যালয়ের শিক্ষকদের সাথে সংক্ষিপ্ত পরিসরে শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর মতবিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন, বাউবি যশোর আঞ্চলিক কেন্দ্রের আঞ্চলিক পরিচালক বিষ্ণুপদ ভৌমিক, কেন্দ্রের সমন্বয়কারী মো. শহিদুল ইসলাম, সিনিয়র শিক্ষক এসএম ফারুক আহমেদ, এসএম এমদাদ হোসেন, শেখ মো: গোলাম রাব্বানী ও এসএম ইমরান হোসেন। মতবিনিময় সভায় তিনি ঝরে পড়া শিক্ষার্থীদের লেখাপড়ার প্রতি আগ্রহ সৃষ্টির লক্ষ্যে সকলকে এগিয়ে আসার আহবান জানান।
পরীক্ষা কেন্দ্রের পরিবেশ সুষ্ঠু ও সুন্দর হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন।