অভয়নগর (যশোর) প্রতিনিধি।
বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে যশোরের অভয়নগরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার(৩১ মে) দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দীনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামান, নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ওয়াহিদুজ্জামান, ভাইস চেয়ারম্যান মিনারা পারভীন, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম, সহকারী প্রগ্রামার আহসান কবীর, নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম,মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগর হোসেন, ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান, মফিজ উদ্দিনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষকমন্ডলী ও সাংবাদিকবৃন্দ।
আলোচনা সভার আগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয়।