1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
গড়াই নদীতে গোসল করতে নেমে ঢাবি শিক্ষার্থী নিখোঁজ - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

গড়াই নদীতে গোসল করতে নেমে ঢাবি শিক্ষার্থী নিখোঁজ

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১২ জুন, ২০২৩
  • ২৫১ জন খবরটি পড়েছেন

কুষ্টিয়ার গড়াই নদীতে গোসল করতে নেমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। নিখোঁজ ওই শিক্ষার্থীর নাম তানভীর (২৩)। তিনি ঢাবির ফার্মেসি বিভাগের শেষ বর্ষের ছাত্র।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সোমবার (১২ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার মাস-উদ-রুমী সেতু সংলগ্ন রেলব্রীজের নীচে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট তার সন্ধানে কাজ করছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার সকালে ঢাবির ১৩ শিক্ষার্থী মাইক্রোবাসযোগে মেহেরপুরের মুজিবনগরের উদ্দেশ্যে যান। সেখান থেকে দুপুরে আসেন কুষ্টিয়া সার্কিট হাউজে। সেখানে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে ফকির লালন সাঁইয়ের মাজার ঘুরে রওনা হন শিলাইদহ কুঠিবাড়ির উদ্দেশ্যে। পথিমধ্যে কুমারখালীর উপজেলার মাস-উদ-রুমী সেতু সংলগ্ন গড়াই নদীতে গোসল করতে নামেন তারা। পাঁচ বন্ধু নদীতে নামলে নদীর প্রবল স্রোতে ৩ জন তলিয়ে যান। কোনোভাবে ৪ জন নিরাপদে তীরে আসতে পারলেও নিখোঁজ হন তানভীর।

বিষয়টি কুষ্টিয়া ও কুমারখালী ফায়ার স্টেশনে জানানো হলে তারা তাৎক্ষণিক উদ্ধার তৎপরতা শুরু করেন। খবর দেয়া হয় খুলনা ডুবুরি দলকেও। সন্ধ্যায় ৪ সদস্যের একটি টিম উদ্ধার তৎপরতায় কাজ শুরু করলেও রাত ৮টা পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি নিখোঁজ ছাত্র তানভীরের। তার বাড়ি বরগুনা জেলায়।
এদিকে ঢাবি শিক্ষার্থী নিখোঁজের সংবাদে ঘটনাস্থলে ছুটে যান কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলামসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসীন আলী বলেন, কুষ্টিয়ার কুমারখালী গড়াই নদীতে গোসল করতে নেমে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শিক্ষার্থী। তার সন্ধানে ফায়ার সার্ভিসের দু’টি টিমসহ খুলনা থেকে ডুবুরি দল এসেছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar