1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজে শহীদ শেখ কামাল'র ৭৪ তম জন্মদিন পালন - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজে শহীদ শেখ কামাল’র ৭৪ তম জন্মদিন পালন

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৫ আগস্ট, ২০২৩
  • ২০০ জন খবরটি পড়েছেন

দেবহাটা প্রতিনিধি। দেবহাটা উপজেলাধীন ঐতিহ্যবাহী সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজে ৫ আগস্ট শনিবার সকাল ১০টায় প্রশাসনিক ও বিজ্ঞান ভবনে সরকারি নির্দেশনা মোতাবেক বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শহীদ শেখ কামাল এর ৭৪ তম জন্মদিন পালিত হয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

দিবসটি উপলক্ষে ক্যাপ্টেন শেখ কামাল এর প্রকৃতিতে কলেজ অধ্যক্ষের নেতৃত্বে পুষ্পমাল্য অর্পণ শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো: শহীদুল ইসলাম এর সভাপতিত্বে এবং শিক্ষক মো: আবু তালেব’র সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে শিক্ষকদের মধ্য থেকে আলোচনা রাখেন ব্যবস্থাপনা বিভাগীয় প্রধান মো: মনিরুজ্জামান (মহসিন), প্রভাষক নৃপেন্দ্রনাথ স্বর্ণকার, প্রভাষক প্রদীপ কুমার মন্ডল, শিক্ষক মো: সামছুল হুদা কবীর খোকন।

শুরুতে পবিত্র কোরআান তেলাওয়াত করেন বিজ্ঞান ১ম বর্ষের শিক্ষার্থী সারাবান তহুরা বীর মুক্তিযোদ্ধা শেখ কামাল সহ ১৫ আগস্ট ১৯৭৫ এ নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং একে অপরের তথা দেশের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করেন, আলহাজ্জ মো: আকবর আলী। উক্ত দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক মো: শাহানুর রহমান, আলহাজ্জ মো: আকরাম হোসেন, স্বপন কুমার মন্ডল, আলহাজ্জ মো: মাসুদ করিম, রনজন কুমার মন্ডল, অভিজিৎ কুমার বসু, মো: আজিজুর রহমান,বৈদ্যনাথ মন্ডল, দৌলতুন্নেছা পারুল,রিতা রানী, পারভীন সুলতানা, মোহাম্মদ তৌহিদুজ্জামান, আবু জাফর সিদ্দিকী, মো: আত্তাবুজ্জামান মধু, মোস্তফা আবু রায়হান সহ অন্যান্য শিক্ষক কর্মকর্তা-কর্মচারী, সিয়াম এর নেতৃত্বে সু-সজ্জিত রোভার স্কাউট সদস্যবৃন্দ ও বিভিন্ন বর্ষের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

সবশেষে শেখ কামাল এর ৭৪ তম জন্মদিনের কেক কেটে ও মিষ্টি বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar