1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শ্যামনগরে বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয়ের নাইট গার্ড কে স্থায়ী বহিষ্কারের দাবিতে মানববন্ধন - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

শ্যামনগরে বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয়ের নাইট গার্ড কে স্থায়ী বহিষ্কারের দাবিতে মানববন্ধন

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২০ আগস্ট, ২০২৩
  • ২৩১ জন খবরটি পড়েছেন
নাইট গার্ড কিবরিয়াকে স্থায়ী বহিষ্কারের দাবিতে মানববন্ধন ছবি-বিডিটেলিগ্রাফ

শ্যামনগর প্রতিনিধি। সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার সুন্দরবন উপকূলীয় অঞ্চলে অবস্থিত বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয়ের কেয়ারটেকার কাম নাইটগার্ড কিবরিয়ার স্থায়ী বহিষ্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

২০ আগস্ট রোববার সকাল ১১ টায় ছাত্রছাত্রী, অভিভাবক ও সুশীল সমাজের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বুড়িগোয়ালিনী ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মাস্টার মুজিবুর রহমানের সভাপতিত্বে ও স্থানীয় বাসিন্দা রবিউল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন , অভিভাবক আব্দুল হাকিম, স্থানীয় বাসিন্দা মোস্তাফিজুর রহমান, আব্দুল্লাহ আল মামুন,জাকির সিদ্দিকী সোহাগ, ফারুক হোসেন,স্কুলের দশম শ্রেণির ছাত্রী হালিমা খাতুন ও অষ্টম শ্রেণির ছাত্রী মাইশা আক্তার প্রমূখ।

মানববন্ধনে বক্তারা বলেন , কিবরিয়া একজন লম্পট, স্কুলের চাকরির পূর্বে স্কুলের একটি মেয়েকে অস্ত্রের মুখে অপহরণ করার মামলায় ১৪ বছরের সাজাপ্রাপ্ত হয়ে দীর্ঘদিন জেল খাটার পর মহামান্য হাইকোর্ট থেকে জামিন পেয়ে চাকরিতে বহাল ছিল।সম্প্রতি একটি মেয়ের সাথে অশালীন নগ্ন ভিডিও বানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দেয়ায় তাকে স্কুল থেকে সাময়িক বহিষ্কার করেন। উক্ত মেয়েকে নিয়ে চলে যাওয়ার ঘটনা মেয়ের মা শ্যামনগর থানায় ১৪ আগস্ট কিবরিয়া সহ চারজনকে আসামি করে ১৮ নং মামলা করেন।শ্যামনগর থানা পুলিশ ভিকটিমকে উদ্ধার করে সাতক্ষীরা আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ড করেছে। অথচ কিবরিয়াকে এখনো আটক করতে পারেনি।

মানববন্ধনে অভিভাবকরা বলেন, কিবরিয়া বিদ্যালয়ে যোগদান করার পর থেকে বিভিন্ন অসামাজিক কাজে লিপ্ত হয়ে বিদ্যালয়ের সুনাম নষ্ট করছে। আমরা চাই দ্রুত বিদ্যালয় থেকে দুশ্চরিত্র লম্পট কিবরিয়াকে স্থায়ী ভাবে বহিস্কার করা হোক। তা না হলে আমাদের ছেলেমেয়েদের এই বিদ্যালয়ের আর পাঠাবো না।

বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বলেন, কিবরিয়া এর আগেও অসামাজিক কাজে লিপ্ত হওয়ার অভিযোগ রয়েছে। এবারে তার অসামাজিক কাজে লিপ্ত হওয়ার পর্ণ ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়ায় আমাদের মা বাবা আমাদের স্কুলে আসতে দিচ্ছে না। তাকে বিদ্যালয় থেকে বহিষ্কার না করলে আমরা আর এই বিদ্যালয়ে আসবো না। সে যদি বিদ্যালয়ের ভিতরে আসে বা আবার চাকরীতে যোগদান করে তাহলে আমরা টিসি নিয়ে অন্য বিদ্যালয়ে চলে যাবো।

বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আইয়ুব আলী বলেন, সামাজিক যোগাযোগের মাধ্যমে তার পর্ণ ভিডিও ছড়িয়ে পড়ায় আমাদের দৃষ্টিগোচর হলে ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তাকে অস্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে এবং তাকে কেন স্থায়ী ভাবে বহিস্কার করা হবে না তা জানিয়ে ৭ দিনের ভিতর সন্তোষজনক জবাব দেয়ার জন্য চিঠি পাঠানো হয়েছে। সাময়িক বরখাস্তের কপি শ্যামনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, জেলা মাধ্যমিক শিক্ষা অফিস, খুলনা মাধ্যমিক শিক্ষা অফিস, যশোর শিক্ষা বোর্ডেও পাঠানো হয়েছে। তিনি বলেন, কিবরিয়া রাষ্ট্রদ্রোহীতার অভিযোগে ও নারী অপহরণ মামলায় জেল হেফাজতে ছিলেন। এছাড়াও জাতীয় শোক দিবসে বিদ্যালয়ে অনুপস্থিত থাকা সহ আমাকে ও বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের সাথে উচ্চস্বরে বাগবিতণ্ডা নৈতিক স্খলন ও পর্ণ ভিডিও তৈরি করে চলেছেন যা বিদ্যালয়ের শৃঙ্খলা পরিপন্থী এবং শাস্তিযোগ্য অপরাধ। উক্ত ভিডিও প্রকাশিত হওয়ার পর বিদ্যালয় এবং এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar