1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
স্কুল ছাত্রীকে ধর্ষণ ও হত্যাচেষ্টায় দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

স্কুল ছাত্রীকে ধর্ষণ ও হত্যাচেষ্টায় দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৯৫ জন খবরটি পড়েছেন

মাগুরা সরকারি বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে ভুক্তভোগীর পরিবার, এলাকাবাসী, বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকরা।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সোমবার (০৪ সেপ্টেম্বর) বেলা ১২টায় মাগুরা সরকারি বালিকা বিদ্যালয়ের সামনে মানববন্ধনের আয়োজন করা হয়। এসময় মানববন্ধনে ভুক্তভোগীর অভিভাবক এবং সহপাঠীরা উপস্থিত ছিলেন।
এ ঘটনায় মাগুরা নারী ও শিশু নির্যাতন আদালতে চার বখাটের নামে মামলা করেছেন ওই কিশোরীর মা। মানববন্ধন থেকে দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচারের দাবি করা হয়।

অভিযুক্ত ইব্রাহীম দীর্ঘদিন ধরে ওই ছাত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক করার চেষ্টা করে। স্কুল ও কোচিংয়ে যাওয়া আসার পথে তাকে উত্ত্যক্ত করতে থাকে। পরবর্তীতে স্কুলছাত্রী বিষয়টি তার পরিবারকে জানালে তার পরিবার ইব্রাহিম এবং তার সহযোগীদের বাধা দেয়ার চেষ্টা করে। এতে ক্ষিপ্ত হয়ে গত ২৮ জুলাই রাত সাড়ে আটটার দিকে অভিযুক্ত ইব্রাহীম, তালহা, রাফি ও সাজ মিলে নতুন বাজার সাহাপাড়া থেকে ওই ছাত্রীকে তুলে নিয়ে প্রথমে মাগুরা ইনডোর স্টেডিয়ামের পাশে, পরে আদর্শ কলেজপাড়া শিক্ষা অফিসের পাশে নিয়ে ধর্ষণ ও হত্যাচেষ্টা চালায়।

এক পর্যায়ে তার মাথায় আঘাত করলে সে অজ্ঞান হয়ে পড়লে তাকে প্রথমে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নেয়া হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেজ কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঘটনার ১০ দিন পরে গুরুতর আহত ছাত্রীর জ্ঞান ফেরে।

বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছাত্রীর শারীরিক অবস্থা বেশ জটিল। এ ঘটনায় তার স্বাভাবিক শিক্ষা জীবন ভেঙে পড়েছে। বিষয়টির দ্রুত আইনগত ব্যবস্থা নিয়ে শিশুটির পরিবার ও ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন সচেতন মাগুরাবাসী।সময় নিউজ

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar