1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
স্কুলে অনুপস্থিত থাকায় ছাত্রীকে ২'শ বার কান ধরে উঠবসের নির্দেশ - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

স্কুলে অনুপস্থিত থাকায় ছাত্রীকে ২’শ বার কান ধরে উঠবসের নির্দেশ

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৯১ জন খবরটি পড়েছেন
ছবি-সংগৃহীত

স্কুলে তিন দিন অনুপস্থিত থাকায় নরসিংদীতে ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ২০০ বার কান ধরে উঠবসের নির্দেশের অভিযোগ পাওয়া গেছে। ওই ছাত্রী শিবপুর উপজেলার কামরাব উচ্চ বিদ্যালয়ে অধ্যয়নরত।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

গত রোববারের (১৭ই সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে। মঙ্গলবার শিবপুর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখতারুজ্জামান ও কম্পিউটার অপারেটর আসিফের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন ছাত্রীর মামা মো. মহসিন মিয়া।

লিখিত অভিযোগে উল্লেখ করেন, কামরাব উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী অসুস্থতার কারণে তিন দিন স্কুলে অনুপস্থিত ছিল। গত ১৭ই সেপ্টেম্বর প্রধান শিক্ষক আখতারুজ্জামানের নির্দেশে বিদ্যালয়ের কম্পিউটার অপারেটর আসিফ ৬ষ্ঠ শ্রেণির গণিত বিষয়ে পাঠদানের জন্য প্রবেশ করেন। ওই দিন আমার বোনের মেয়ে জ্বর অবস্থাতেই উপস্থিত হয়। কিন্তু বিদ্যালয়ে তিন দিন অনুপস্থিত থাকার কারণে তাকে ২০০ বার কান ধরে উঠবস করতে বলেন কম্পিউটার অপারেটর আসিফ। উঠবস না করলে ১০ টাকা জরিমানা দিতে হবে জানান। সেই ভয়ে কান ধরে উঠবস শুরুর পরে ৬১তম বারে অজ্ঞান হয়ে পড়ে যায়। পরবর্তীতে তার সহপাঠীরা মাথায় পানি ঢেলে জ্ঞান ফিরিয়ে আনে। তারপর সে বাড়ি চলে আসে।

অভিযুক্তদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
প্রধান শিক্ষক আখতারুজ্জামান বলেন, ছাত্রীর মামা মঙ্গলবার রাত ১১টায় ফোনে বিষয়টি জানিয়েছেন। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

মাধ্যমিক শিক্ষা অফিসার মো.আলতাফ হোসেন জানান,  কান ধরে উঠবস করানো ঠিক হয়নি। অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar