1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বেসরকারি মাধ্যমিকেও প্রধান শিক্ষক নিয়োগ দেবে সরকার - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

বেসরকারি মাধ্যমিকেও প্রধান শিক্ষক নিয়োগ দেবে সরকার

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২ অক্টোবর, ২০২৩
  • ১৯২ জন খবরটি পড়েছেন

সরকারি মাধ্যমিক স্কুলের পাশাপাশি বেসরকারি মাধ্যমিক স্কুলেও এবার প্রধান শিক্ষক নিয়োগ দেয়ার পরিকল্পনা করছে সরকার। স্কুলে লেখাপড়ার মান বজায় রাখা, সঠিকভাবে দায়িত্ব পালন, স্থানীয়দের দৌরাত্ম্য বন্ধ করে যোগ্য ও দক্ষদের বাছাই করার লক্ষ্যেই এ পদক্ষেপ নেয়া হয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, বেসরকারি স্কুল বা মাধ্যমিক পর্যায়ে প্রধান শিক্ষক নিয়োগের বিষয়ে আলোচনা চলছে। এ বিষয়ে আজ সোমবার (২ অক্টোবর) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক সেমিনারের আয়োজন করেছে শিক্ষা মন্ত্রণালয়। এতে শিক্ষা মন্ত্রণালয়ের সচিবসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও নীতিনির্ধারণী পর্যায়ের অনেকেই উপস্থিত থাকবেন।

নতুন এ উদ্যোগে প্রধান শিক্ষকের যোগ্যতার বিষয়ে শর্ত কী হবে, তা নিয়ে রয়েছে নানা জল্পনা—কল্পনা। বর্তমানে শিক্ষা মন্ত্রণালয়ের দেয়া নীতিমালা অনুযায়ী, যোগ্যতা থাকার পরও স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় অনেক অদক্ষ শিক্ষকও প্রধান শিক্ষকের পদে সমাসীন হয়ে যান।

কয়েকটি বেসরকারি স্কুলের শিক্ষকদের তথ্যানুযায়ী, স্থানীয় দলীয় নেতা, সংশ্লিষ্ট স্কুলের ম্যানেজিং কমিটির কাছে তদবির করেই প্রধান শিক্ষকের পদে আসতে হয়। এক্ষেত্রে ১০ থেকে ১৫ লাখ টাকা দেনদরবারে ভেঙে যায় আগ্রহী ভুক্তভোগীর স্বপ্ন। অনেক সময় লিখিত পরীক্ষা শুধু আইওয়াশের জন্য নেয়া হয়। মূলত যার তদবির আর টাকার জোর বেশি সে-ই আগে থেকে চূড়ান্ত হয়ে থাকেন।

সরকার যদি যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দিতে চায়, তাহলে ২০২১ সালের প্রধান শিক্ষক নিয়োগ নীতিমালা থেকে কিছু প্রতিবন্ধকতা বা শর্ত শিথিল করতে হবে বলে মনে করেন বেসরকারি স্কুলের শিক্ষকরা। সহকারী শিক্ষকদের মতে, যোগ্যরা আবেদন করতে পারবেন এমন ব্যবস্থা করা হোক।

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) অধীনে প্রধান শিক্ষক নিয়োগ দেয়ার ব্যবস্থা হলে দুর্নীতি বন্ধের পাশাপাশি যোগ্যরা প্রাধান্য পাবেন বলে মনে করেন বেসরকারি স্কুলের শিক্ষকরা।

পরিসংখ্যান বলছে, সারাদেশে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা ৩৩৫টি, বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় ২০ হাজার ৩১৬টি, বেসরকারি মাদ্রাসা রয়েছে ৮ হাজার ২২৯টি। এর আগে সবশেষ ২০২১ সালের ২৯ মার্চ বেসরকারি পর্যায়ে মাধ্যমিকে প্রধান শিক্ষকের যোগ্যতা নির্ধারণ করে সার্কুলার দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar