1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
চুয়াডাঙ্গায় শিক্ষার্থীর হাতে শিক্ষক লাঞ্চনার প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

চুয়াডাঙ্গায় শিক্ষার্থীর হাতে শিক্ষক লাঞ্চনার প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
  • ২১১ জন খবরটি পড়েছেন

মোঃ নাজমুল ইসলাম সবুজ বাগেরহাট জেলা প্রতিনিধি। চুয়াডাঙ্গায় শিক্ষার্থীর হাতে শিক্ষক লাঞ্চনার প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন করেছে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস) বাগেরহাট জেলা শাখার নেতৃবৃন্দ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মঙ্গলবার (১০ অক্টোবর) সকালে বাগেরহাট প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময়ে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস) কেন্দ্রীয় কমিটির সদস্য মো: মুহিতুর রহমান, বাগেরহাট জেলা শাখার সভাপতি মুজিবুর রহমান, বাগেরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক দীপন বিশ্বাস, তাওসিক তাজ, কবির আকন্দ, অজিয়ার শিকদার প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, সারাদেশে বিভিন্ন সময়ে শিক্ষকদের উপর নানাভাবে নির্যাতন ও লাঞ্ছনার ঘটনা দিন দিন বেড়েই চলেছে। শিক্ষকদের নিরাপত্তা আজ হুমকির মুখে। অথচ এব্যাপারে সিভিল ও শিক্ষা প্রশাসন অনেকটাই উদাসীন, যা জাতির জন্য দুর্ভাগ্যজনক। এ সময় তারা শিক্ষক লাঞ্ছিত করার সাথে জড়িত শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিলসহ তাকে গ্রেফতার পূর্বক সরকার ও প্রশাসনের কাছে তার দৃটান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান অন্যথায় সারা বাংলাদেশের সরকারি/বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে কর্মবিরতির মতো কঠোর কর্মসূচী গ্রহণ করবেন বলে জানান শিক্ষক নেতৃবৃন্দ।

উল্লেখ্য, গত রবিবার বেলা ১১টায় এসএসসি পরীক্ষার নির্বাচনি পরীক্ষা চলছিল চুয়াডাঙ্গা ভি জে সরকারি উচ্চ বিদ্যালয়ের ১১২ নম্বর কক্ষে। ওই কক্ষে পরীক্ষক হিসেবে দায়িত্ব পালন করছিলেন বিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী শিক্ষক হাফিজুর রহমান। এ সময় পরীক্ষার হলে বিশৃঙ্খলা ও অসদুপায় অবলম্বনের অভিযোগে দশম শ্রেণির ছাত্র সাইফুল আমিন শীর্ষের খাতা কেড়ে নেন শিক্ষক। এতে শিক্ষক ও ছাত্রের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে শিক্ষক হাফিজুরকে চড়-থাপ্পড় মারেন ছাত্র সাইফুল আমিন শীর্ষ। অস্বাভাবিক হয়ে ওঠে পরীক্ষার হল। শিক্ষককে মারধরের সিসিটিভি ক্যামেরার ফুটেজ ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar