1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অভয়নগর পাথালিয়া মাদ্রাসা সুপার ও সভাপতির বই বিক্রি ও নিয়োগ বাণিজ্যের তদন্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ ডিসির - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

অভয়নগর পাথালিয়া মাদ্রাসা সুপার ও সভাপতির বই বিক্রি ও নিয়োগ বাণিজ্যের তদন্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ ডিসির

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩
  • ২৫৪ জন খবরটি পড়েছেন

স্টাফ রিপোর্টার।
অভয়নগর উপজেলার পাথালিয়া সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসার সুপার এএনএমএম মুনিরুজ্জামান ও পরিচালনা পর্ষদের সভাপতি জাকির হোসেন তরফদারের বিরুদ্ধে সরকারি বই বিক্রি ও মাদ্রাসায় শিক্ষক-কর্মচারী নিয়োগ বাণিজ্যের অভিযোগে এলাকাবাসী যশোরের ডিসি বরাবর লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগ পেয়ে যশোরের ডিসি মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার অভয়নগরের ইউএনওকে বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

লিখিত অভিযোগসূত্রে জানা যায়, পাথালিয়া সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট এএনএমএম মুনিরুজ্জামান ও মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি জাকির হোসেন তরফদার যোগসাজসে মাদ্রাসায় অধ্যয়নরত ছাত্র-ছাত্রীর তুলনায় অধিক পরিমাণ ভঁুয়া ছাত্র-ছাত্রী দেখিয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে সরকারি বই গ্রহণ করে অব্যবহৃত সরকারি বই বিক্রি করে আসছেন। তাছাড়া বর্তমানে ২০২৩ শিক্ষাবর্ষের ৩০-৪০মণ সরকারি বই মাদ্রাসায় গুদামজাত অবস্থায় পড়ে রয়েছে।

এছাড়াও মাদ্রাসায় গত ১৮ফেব্রুয়ারি২০২৩ তারিখে ১জন সহ: সুপার, ১জন অফিস সহায়ক ও ১জন আয়া পদে মোট তিনজনকে নিয়োগ দিয়ে প্রত্যেকের কাছ থেকে ১০-১২লাখ টাকা করে ঘুষ গ্রহণের মাধ্যমে নিয়োগ বাণিজ্য সম্পন্ন করা হয়েছে। শিক্ষক-কর্মচারী নিয়োগ বাণিজ্যের একটি টাকাও প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কাজে ব্যয় না করে সমূদয় টাকা উভয়ে (সুপার ও সভাপতি) মিলে আত্মসাৎ করেছেন।

বিষয়টি নিয়ে এলাকায় গুঞ্জন উঠলে সুপারিনটেন্ডেন্ট নানা প্রচেষ্টায় উপজেলার আড়পাড়া মহিলা দাখিল মাদ্রাসায় নিয়োগ গ্রহণ করে চাকুরি করছেন। অপরদিকে প্রতিষ্ঠানের সভাপতি জাকির হোসেন তরফদার নিয়োগের পর থেকে অদ্যাবধি প্রতিষ্ঠানে আর আসছেন না।

গত ৮অক্টোবর ৩০জন এলাকাবাসী বিষয়টি লিখিত আকারে যশোরের ডিসি বরাবর অভিযোগপত্র দাখিল করেন। তাছাড়া ওই অভিযোগের অনুলিপি দূর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান, মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, যশোর জেলা শিক্ষা অফিসার, অভয়নগর উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও নওয়াপাড়া প্রেস ক্লাবের সভাপতি বরাবর দাখিল করেন।

অভিযোগকারী মো: মোশারেফ তরফদার বলেন, তাদের দাখিল করা অভিযোগপত্র পেয়ে যশোরের ডিসি অভয়নগরের ইউএনওকে বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন বলে তার ছায়ালিপি এ প্রতিনিধিকে দেখান।

বিষয়টি সম্পর্কে বুধবার বিকালে অভয়নগর উপজেলা নির্বাহী অফিসার কেএম আবু নওশাদ জানান, তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্তা গ্রহণের জন্য সহকারী কমিশনারকে (ভূমি) দায়িত্ব দেওয়া হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar