1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মির্জাগঞ্জে কচুরিপানা ও আবর্জনায় ভরপুর কোর্টপাড়া খাস পুকুর - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নিজেদের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি শিক্ষার্থীদের পরিবার ও সমাজের প্রতি দায়িত্বশীল হবার আহ্বান ডেপুটি স্পিকারের বোচাগঞ্জে ভিয়েতনামি কালো ধানে কপাল খুলেছে রকিবুলের জাবিতে গাইবান্ধার শিক্ষার্থীদের মাঝে দেড় লক্ষাধিক টাকার শিক্ষাবৃত্তি বিতরণ টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি

মির্জাগঞ্জে কচুরিপানা ও আবর্জনায় ভরপুর কোর্টপাড়া খাস পুকুর

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩
  • ৩১৩ জন খবরটি পড়েছেন
মির্জাগঞ্জ কোর্ট খাসপুকুর-বিডিটেলিগ্রাফ

ইলিয়াস হোসাইন। দেখে বোঝার কোনো উপায় নেই এটা একটা পুকুর। মনে হচ্ছে এক বিশাল ক্ষেত, যেখানে চাষ করা হয়েছে কচুরিপানা। অথচ কিছু বছর পূর্বে এই পুকুরে পানি থই থই করতো। পুকুরের এই স্বচ্ছ পানি স্থানীয়রা গোসলসহ গৃহস্থালির কাজে ব্যবহার ও মুসল্লিরা অজু করতেন। কিন্তু মির্জাগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সংলগ্ন সরকারি সেই জনগুরুত্বপুর্ণ খাস পুকুরটি কয়েক বছর ধরে কচুরিপানায় ভরে ব্যবহার অনুপযোগী হয়ে রয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

এ ছাড়া স্থানীয় দোকানদার ও বাসিন্দারা তাদের ময়লা রাখার ডাস্টবিন তৈরি করছে পুকরটিকে। এতে অর্ধশত বছরের ঐতিহ্যবাহী পুকুরটির পানি সম্পূর্ণভাবে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। দুর্গন্ধ ছড়াচ্ছে পানি থেকে। আবর্জনার কারণে ডেঙ্গু মশাসহ বিভিন্ন পোকামাকড়ের প্রজনন ক্ষেত্র তৈরি হয়েছে পুকুরটি। পুকুরটির সৌন্দর্য ও অস্তিত্ব রক্ষায় এখনই প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন বলে মনে করেন স্থানীয় বাসিন্দারা।

সরজমিন দেখা যায়, পুকুরের পূর্ব পাশে ময়লা-আবর্জনার স্তূপ। চারদিকে বসতবাড়িসহ বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান। দীর্ঘদিন সংস্কার না করায় কচুরিপানা ও আগাছায় ভরে আছে। বাসাবাড়ি, হোটেল, দোকানপাটের ময়লা-আবর্জনা, কচুরিপানার দখলে পুকুরটি। আবর্জনা ও কচুরিপানায় ভরাট হয়ে যাওয়ায় পুকুরের দূষিত ও ময়লা-আবর্জনাপূর্ণ পানি গন্ধ হয়ে গেছে।

স্থানীয় বাসিন্দারা বলেন, কচুরিপানা,ময়লা-আবর্জনা ও লতাপাতায় ভরে গেছে পুকুরটি। হোটেল ও দোকানপাটের আবর্জনা ফেলার কারণে পুকুরটি দূষিত হয়ে পড়েছে। এভাবে চলতে থাকলে অচিরেই অস্তিত্ব হারাবে ঐতিহ্যবাহী এই পুকুরটি। কিন্তু পুকুরটি রক্ষায় কারও কোনো উদ্যোগ নেই।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তেনমং বলেন, বদ্ধ জলাশয়ে ডেঙ্গু মশা জন্মায়। এ ছাড়াও দূষিত পানি থেকে বিভিন্ন রোগজীবাণু ছড়ায়।
মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইয়েমা হাসান জানান, পুকুরটি পরিষ্কার করার জন্য সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে দায়িত্ব দেয়া হয়েছে।
এ বিষয়ে দেউলী সুবিদখালী সদর ইউপি চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন খান বলেন, শিগগিরই পুকুরটি পরিষ্কারের কাজ শুরু করা হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar