1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অভয়নগরে স্কুল চত্বরের আশেপাশে সিগারেট বিক্রি নিষেধ - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

অভয়নগরে স্কুল চত্বরের আশেপাশে সিগারেট বিক্রি নিষেধ

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩
  • ২০৪ জন খবরটি পড়েছেন

স্টাফ রিপোর্টার।
মাধ্যমিক ও প্রাথমিক স্কুল চত্বরের আশেপাশের একশ গজের মধ্যে সিগারেট,বিড়িসহ কোনো প্রকার ধুমপানের সামগ্রী বিক্রি করার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। স্কুল চলাকালিন সময় এসব সামগ্রী বিক্রি করা হলে সেই ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বৃহস্পতিবার দুপুরে যশোরের অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সাধারণ সভা থেকে এ সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করা হয়। এছাড়া বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ের কমিটিগুলো সচল করা, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখা, সরকারি হাসপাতাল থেকে ওষুধ বিতরণের ক্ষেত্রে স্বজনপ্রীতি বন্ধ করা, পাখি শিকার বন্ধে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা, মৎস্যঘেরে মুরগির বিষ্ঠার ব্যবহার বন্ধে সচেতনতামূলক সভা করা, যানজট নিরসনে ঐক্যবদ্ধভাবে কাজ করাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আবু নওশাদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামান, অভয়নগর থানার ওসি এবিএম মেহেদী মাসুদ, নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ে অধ্যক্ষ রবিউল হাসান, ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান তারু,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ওয়াহিদুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন, সিনিয়র মৎস্য কর্মকর্তা আমিনুল হক, শিক্ষক সুনীল দাস, এসএম ফারুক আহমেদ, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ তাজ, নওয়াপাড়া মডেল কলেজের অধ্যক্ষ মহিদুল ইসলাম খান টোকন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান সানা আব্দুল মান্নান, বিকাশ রায় কপিল প্রমুখ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar