তারিম আহমেদ, অভয়নগর (যশোর) থেকে।
বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ফেডারেশন, অভয়নগর উপজেলা শাখার সভাপতি, নওয়াপাড়া সরকারি কলেজের প্রধান অফিস সহকারী মো. আবদুল কুদ্দুস (৫৩) বৃহস্পতিবার ভোরে নিজ বাড়ি উপজেলার সিরাজকাঠি গ্রামে ইন্তেকাল করেন ( ইন্নালিল্লাহি … রাজিউন)।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মিষ্টভাষী, সদালাপী মো. আবদুল কুদ্দুসের মৃত্যুতে নওয়াপাড়া সরকারি কলেজসহ তঁার নিজ গ্রাম এলাকায় শোকের ছায়া নেমে আসে।
তার মৃত্যুতে যশোর-৪ আসনের জাতীয় সংসদ সদস্য এনামুল হক বাবুল, নওয়াপাড়া পৌরসভার সাবেক চেয়ারম্যান সরদার অলিয়ার রহমান, নওয়াপাড়া সরকারি কলেজের অধ্যক্ষ রবিউল হাসানসহ কলেজে কর্মরত শিক্ষক-কর্মচারীগণ, বাংলাদেশ আত্তীকৃত সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির খুলনা বিভাগীয় কমিটির যুগ্ম আহবায়ক এসএম ফারুক আহমেদ গভীর শোক প্রকাশ করেছেন।