1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শ্যামনগরে মানসিক প্রতিবন্ধীকে শিক্ষকের অমানুষিক নির্যাতন - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

শ্যামনগরে মানসিক প্রতিবন্ধীকে শিক্ষকের অমানুষিক নির্যাতন

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৪০ জন খবরটি পড়েছেন

নিজস্ব প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

শ্যামনগরে মানসিক ভারসাম্যহীন এক প্রতিবন্ধী ব্যক্তিকে অমানুষিকভাবে নির্যাতনের অভিযোগ উঠেছে। নির্যাতিত প্রতিবন্ধী নুরনগর ইউনিয়নের উত্তর হাজিপুর গ্রামের মৃত শমসের আলী কারিগরের ছেলে আদর আলী (৩৯)।

তথ্যসূত্রে জানা যায়, রবিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে মানসিক ভারসাম্যহীন প্রতিবন্ধী আদর আলী তার প্রতিবেশী নুরনগর আশালতা মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আবুল হোসেনের সিমানার বেড়া থেকে দুটি বাঁশের চটা ভাঙে। এতে ক্ষিপ্ত হয়ে সেই চটা দিয়েই তাকে এলোপাতাড়ি ভাবে মারপিট করেন ওই শিক্ষক। বিষয়টি নিয়ে এলাকাবাসীর মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। আদর আলী মানসিক ভারসাম্যহীন শুধু নয়, সে কথাও বলতে পারে না।

স্থানীয়রা জানান, আদর আলী কখনো কারো ক্ষতি করে না। সে রাস্তায় পড়ে থাকা পুরানো জুতা কুড়ায় এবং বিভিন্ন ঘেরা বেড়া থেকে দুই টুকরো বাঁশের চটা অথবা কঞ্চি ভেঙে বাদ্যযন্ত্রের মত বাজায়।

এ ব্যাপারে অভিযুক্ত শিক্ষক আবুল হোসেনের বড় ছেলে বালিয়াডাঙ্গা নেংগি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ হারুন অর রশিদ বলেন, আমার বাবা বয়স্ক মানুষ, তিনি ভুল করেছেন। আদর আলীকে এভাবে মারা ঠিক হয়নি। আসলে খুব ভুল হয়েছে। আমাদের পরিবারের পক্ষ থেকে তাকে চিকিৎসা করা হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar