1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
‘যে গাছে ফরহাদের ছবি আছে, সেই গাছের নিচে শপিং ব্যাগে টাকা রেখে যাবি’ - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জকসুর উদ্যোগে ক্যালিগ্রাফি প্রদর্শনী দুর্যোগে দ্রুত সাড়ার দক্ষতা বাড়াতে জবিতে রেড ক্রিসেন্টের প্রশিক্ষণ জলপরী গুজবে পুকুরে হাজারো মানুষের ভিড়, জাল ফেলে মিলল সিলভার কার্প প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী ২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন লিওনেল মেসি মরক্কো থেকে ৪০ হাজার টন ডিএপি সার আমদানির অনুমোদন ৯ অক্টোবর রায়পুরা ম্যারাথন: রেজিস্ট্রেশন ফি থেকে এতিম শিক্ষার্থীদের সহায়তার উদ্যোগ রাঙ্গুনিয়ায় ৮৩ লাখ টাকার অবৈধ সিগারেট জব্দ, আটক ২ টঙ্গীতে ছিনতাইকারী ধরতে গিয়ে ছুরিকাঘাতে আহত এসআই, আটক ২ রাঙামাটিতে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ১২

‘যে গাছে ফরহাদের ছবি আছে, সেই গাছের নিচে শপিং ব্যাগে টাকা রেখে যাবি’

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ৩৪৫ জন খবরটি পড়েছেন

টাঙ্গাইলে আজহারুল ইসলাম নামে এক মাছ ব্যবসায়ীর কাছে ‘কিলার গ্যাং’-এর প্যাডে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে চিঠি পাঠানো হয়েছে। ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে চিঠিটি ভাইরাল হয়েছে। এ ঘটনায় তিন বিএনপি নেতাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১ আগস্ট) রাত ও শনিবার (২ আগস্ট) ভোরে টাঙ্গাইল পৌর এলাকার সন্তোষ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

গ্রেপ্তারকৃতরা হলেন, শহর বিএনপির ৮ নম্বর ওয়ার্ডের সভাপতি গোলাম রাব্বানী, সাধারণ সম্পাদক শাহ আলম মিয়া, ৭ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক জুবায়ের হোসেন। এছাড়া আব্দুল্লাহ আল মামুন ও সাব্বির মিয়া নামে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে মাছ ব্যবসায়ী মো. আজাহারুল ইসলামের কর্মচারীর হাতে এক অজ্ঞাত ব্যক্তি একটি চিঠি দিয়ে যায়। শুক্রবার সকালে কর্মচারী ওই চিঠি আজাহারুলকে দেন। পরে সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ভাইরাল ওই চিঠিতে লেখা ছিল, ‘চিঠির কথা যদি কাউকে বলিস বা আইনের আশ্রয় নিস, তাহলে তোর মরদেহ খুঁজে পাবে না। মনে রাখিস, প্রশাসন সব সময় তোর পাশে থাকবে না। পাঁচ লাখ টাকা তোর কাছে কিছু না। এতদিন ব্যবসা করেছিস, কোনো প্রতিদ্বন্দ্বী নাই। আগামী ৩ আগস্ট রোববার সন্ধ্যা ৭টায় কাগমারী মাহমুদুল হাসানের বাড়ির সামনে একটি গাছে ফরহাদের ছবি লাগানো আছে, সেই গাছের নিচে শপিং ব্যাগে করে টাকা রেখে যাস।’ঘটনার সত্যতা নিশ্চিত করে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের সহায়তায় তাদের গ্রেফতার করা হয়েছে।’

এ বিষয়ে জানতে চাইলে বিএনপির সাধারণ সম্পাদক ইজাজুল হক সবুজ অভিযোগ করে বলেন, ‘বিএনপি নেতাকর্মীদের ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানো হয়েছে।’

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar