1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
গভীর রাতে ১২ প্রহরী জিম্মি, নাটোর চিনিকল থেকে ট্রাকযোগে ডাকাতি - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জকসুর উদ্যোগে ক্যালিগ্রাফি প্রদর্শনী দুর্যোগে দ্রুত সাড়ার দক্ষতা বাড়াতে জবিতে রেড ক্রিসেন্টের প্রশিক্ষণ জলপরী গুজবে পুকুরে হাজারো মানুষের ভিড়, জাল ফেলে মিলল সিলভার কার্প প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী ২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন লিওনেল মেসি মরক্কো থেকে ৪০ হাজার টন ডিএপি সার আমদানির অনুমোদন ৯ অক্টোবর রায়পুরা ম্যারাথন: রেজিস্ট্রেশন ফি থেকে এতিম শিক্ষার্থীদের সহায়তার উদ্যোগ রাঙ্গুনিয়ায় ৮৩ লাখ টাকার অবৈধ সিগারেট জব্দ, আটক ২ টঙ্গীতে ছিনতাইকারী ধরতে গিয়ে ছুরিকাঘাতে আহত এসআই, আটক ২ রাঙামাটিতে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ১২

গভীর রাতে ১২ প্রহরী জিম্মি, নাটোর চিনিকল থেকে ট্রাকযোগে ডাকাতি

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ১০৮ জন খবরটি পড়েছেন

নাটোর প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নাটোর সুগার মিলস লিমিটেডে গভীর রাতে মুখোশধারী ডাকাতদের একদল নিরাপত্তা প্রহরীদের জিম্মি করে কারখানার গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ লুট করেছে। শনিবার (২ আগস্ট) রাত দেড়টা থেকে রোববার (৩ আগস্ট) ভোর পর্যন্ত এ ঘটনা ঘটে।

পুলিশ ও নিরাপত্তা প্রহরীদের বরাতে জানা যায়, প্রচণ্ড বৃষ্টি ও বজ্রপাতের মধ্যে প্রায় ৪০–৫০ জন ডাকাত ট্রাক নিয়ে মিল এলাকায় প্রবেশ করে। তারা বয়লার সেকশনে দায়িত্বে থাকা ১২ প্রহরীকে অস্ত্রের মুখে জিম্মি করে একটি কক্ষে আটকে হাত-পা বেঁধে ফেলে। পরে কারখানার বিভিন্ন দামি যন্ত্রাংশ লুট করে পালিয়ে যায়।

ভোর সাড়ে ৪টার দিকে অপর একটি প্রহরী দল ঘটনাস্থলে এসে জিম্মি প্রহরীদের উদ্ধার করে এবং পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে এবং প্রহরীদের জিজ্ঞাসাবাদ শুরু করে।

চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আকলাছুর রহমান বলেন, “ঘটনার তদন্ত চলছে, এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না কত বা কী কী যন্ত্রাংশ লুট হয়েছে।” নাটোর সদর থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম জানান, প্রাথমিক পর্যবেক্ষণে বড় ধরনের লুটপাটের প্রমাণ মিলেছে এবং জড়িতদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar