1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
একজন বরেণ্য শিক্ষক শক্তিগোপাল মূখার্জী - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

একজন বরেণ্য শিক্ষক শক্তিগোপাল মূখার্জী

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১০ মার্চ, ২০২৪
  • ১৮৬ জন খবরটি পড়েছেন

 ।। লক্ষ্মণ চন্দ্র মন্ডল।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বরেণ্য এই শিক্ষক ১৯২০ সালে বাঘারপাড়ার বন্দবিলা গ্রামে মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম শিবুদাস মূখার্জী। মাতা চারুবালা মূখার্জী। শালিখার কাতলী গ্রামে তাদের আবাসস্থল ছিল। মাতুলালয়ে জন্মগ্রহণের পর কৈশোর কাটে কাতলী গ্রামে। শৈশব থেকেই বন্দবিলা গ্রামে অবস্থান করে লেখা-পড়ার হাতে খড়ি হয়। ১৯৩৫ সালে মাইনর পাশ করেন।

১৯৩৭ সালে সাম্প্রদায়িক দাঙ্গার সময় বন্দবিলা গ্রামের কংগ্রেস নেতা বিজয় চন্দ্র রায়ের অফিস পোড়ায়ে দিলে নেতাজী সুভাষ বসু তখন ঐ গ্রামে আসেন। সে সময় শক্তিগোপাল মূখার্জী নবম শ্রেনীর ছাত্র। সুভাষ বসু তাঁর আতিথীয়তায় মুগ্ধ হন।

১৯৩৮ সালে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় তিনি অকৃতকার্য্য হলে ১৯৪২ সালে তিনি কলিকাতায় কাব্যতীর্থে পাণ্ডিত্য অর্জন করেন। এর পর ব্যাকরণ তীর্থে বিশেষ জ্ঞান অর্জন করেন। কংগ্রেস নেতা বিজয় চন্দ্র রায়ের আনুকুল্যে তিনি বিসি রায় ইনস্টিটিউশনে ২ বছর শিক্ষকতা করেন। এরপর ১৯৪৬ সালে লেবুতলার জাফর মাস্টার তাকে নিয়ে খাজুরা এমএন মিত্র ইনস্টিটিউশনের ইংরেজি, ব্যাকরণ ও ধর্ম শিক্ষক হিসেবে দায়িত্ব দেন। সকলেই তাঁকে পণ্ডিত স্যার হিসেবে সম্বোধন করতেন। দীর্ঘ ৪৫ বছর শিক্ষতার জীবনে ১ মিনিটের জন্যও তাঁর দায়িত্বে অবহেলার কোনো রিপোর্ট এই মনীষীর ছিল না। ইংরেজি, ব্যাকরণ ও ধমর্ীয় যে কোনো সমস্যার কারনে তাঁর কাছে সকলেই ছুটতেন। একবার ঢাকার শিক্ষা বিভাগের ডিজির এক প্রতিনিধি স্কুলে এসে পণ্ডিত স্যারকে জিজ্ঞাসা করেছিলেন, “হট ইজ ইয়োর সার্টিফিকেট?” তিনি উত্তরে বলেছিলেন, “আই হ্যাভ নো সার্টিফিকেট, বাট আই প্রডিউস দ্যা মেনি মেনি সার্টিফিকেট।” জবাব পেয়ে ঐ ডিজি বিস্ময় প্রকাশ করেছিলেন।

২০০২ সালের ২১ শে জানুয়ারি বাংলা ১৪০৯ সালের ৮ই মাঘ বন্দবিলায় তাঁর নিজ বাড়িতে সকলকে শোক সাগরে ভাসিয়ে জ্ঞানতাপস এই বরেণ্য শিক্ষক শক্তিগোপাল মূখার্জী পরলোক গমন করেন। আমরা তাঁর স্বগর্ীয় আত্মার শান্তি কামনা করি।

২০১২ সালের ৯,১০ও ১১ই মার্চ খাজুরা এম এন মিত্র মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে “গাইদঘাট কৃষি প্রযুক্তি বাস্তবায়ন কেন্দ্র“ আয়োজিত গ্রামীন জীবনযাত্রা ও  কৃষি প্রযুক্তি তথ্য,বীজ মেলার অনুষ্ঠান হয়। এই অনুষ্ঠানে দেশ তথা অত্র অঞ্চলের ৩০ জন গুনীজনের সম্মাননা প্রদান করা হয়। ্ওই সময় মরনোত্তর গুনীজন সম্মাননার মধ্যে বরেণ্য শিক্ষক শক্তিগোপাল মূখার্জী  ছিলেন অন্যতম একজন।

          

 

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar