1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখার্জীর অবসর গ্রহণ  - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখার্জীর অবসর গ্রহণ 

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ১৭৬ জন খবরটি পড়েছেন

নিজস্ব প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ভদ্র, জ্ঞাণী, দক্ষ, বিভিন্ন গুণের অধিকারী নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখার্জী অত্যন্ত সুনামের সাথে ৬০ বছর বয়সের কারনে অদ্য ১৪ই মার্চ ২০২৪ বৃহস্পতিবার চাকুরী জীবন থেকে অবসর গ্রহণ করেন।

প্রধান শিক্ষকের অবসর গ্রহণ কালে সংবর্ধনা জানান অত্র বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা, কর্মচারী, ছাত্রীরা সহ এলাকার গন্যমাণ্য ব্যক্তিবর্গরা।

বিদায় সংবর্ধনায় বক্তারা বলেন, দীর্ঘ ৪০ বছর শিক্ষা জীবনের তিনি একনিষ্ঠ এবং দক্ষতার সাথে ছাত্র ছাত্রীদের মাঝে জ্ঞান বিতরণ করেছেন। উনার জ্ঞানের আলোয় আলোকিত হয়ে সমাজে অনেক ছাত্রছাত্রীরা আজ প্রতিষ্ঠিত। উদার শিক্ষা দক্ষতাকে সবাই আজীবন স্মরণ করবে।

তিনি শিক্ষকতা জীবন প্রথম শুরু করেন কলবাড়ী নেকজানিয়া মাধ্যমিক বিদ্যালয়ে ১লা জানুয়ারি ১৯৮৩থেকে ৩১শে মে ১৯৮৮ পর্যন্ত ৫ বছর , নকিপুর সরকারি হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ে ১লা জুন ১৯৮৮ থেকে ২৫শে জুলাই ২০১০পর্যন্ত ২২বছর। নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২৬শে জুলাই ২০১০থেকে ১৪ই মার্চ ২০২৪ প্রায় ১৪বছর। সর্বমোট ৪০বছর শিক্ষকতা করেন।

এছাড়া ও তিনি শিক্ষকতা করাকালীন সাতক্ষীরা জেলা শিক্ষক-কর্মচারী কল্যান সমিতি , শ্যামনগর শিক্ষক সমিতি, শ্যামনগর শিক্ষককর্মচারী কল্যান সমিতি, শ্যামনগর উপজেলা বাংলাদেশ স্কাউটস কমিশনার, (প্রস্তাবিত) উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি, সাতক্ষীরা জেলা শিক্ষক সমিতির সহ- সভাপতির দায়িত্ব পালন করেন। এসময় তিনি  সরকারি ভাবে ১৩দিন থাইল্যান্ড শিক্ষা সফর, সরকারি ভাবে আইসিটি প্রশিক্ষণের জন্য ৭দিন মালয়েশিয়া মালাইয়া বিশ্ববিদ্যালয় সফর করেন। অন্যদিকে উপজেলা পর্যায়ে তিনি শ্রেষ্ঠ প্রধান শিক্ষক ১বার, উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক কয়েক বছর এবং  উপুর্যপরি উপজেলাতে ৫বার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে দাঁড় করান।

এছাড়াও তিনি সাতক্ষীরা জেলা মতুয়া মহাসঙ্ঘ,শ্যামনগর মতুয়া মহাসঙ্ঘের সভাপতি, গোপালগঞ্জ শ্রী ধাম ওড়াকান্দি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, শ্যামনগর উপজেলার ব্রাক্ষ্মন -পুরোহিত ঐক্য পরিষদের সভাপতি পদে কর্তব্য ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar