1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ওষুধের লাগামছাড়া মূল্য নির্ধারণ বন্ধে হাইকোর্টের নির্দেশ - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নিজেদের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি শিক্ষার্থীদের পরিবার ও সমাজের প্রতি দায়িত্বশীল হবার আহ্বান ডেপুটি স্পিকারের বোচাগঞ্জে ভিয়েতনামি কালো ধানে কপাল খুলেছে রকিবুলের জাবিতে গাইবান্ধার শিক্ষার্থীদের মাঝে দেড় লক্ষাধিক টাকার শিক্ষাবৃত্তি বিতরণ টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি

ওষুধের লাগামছাড়া মূল্য নির্ধারণ বন্ধে হাইকোর্টের নির্দেশ

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪
  • ২২০ জন খবরটি পড়েছেন

ওষুধের লাগামছাড়া মূল্য নির্ধারণ বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে ওষুধ কোম্পানিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে হাইকোর্টকে ৩০ দিনের মধ্যে জানাতে বলা হয়েছে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালককে। সোমবার (২৯ এপ্রিল) বিচারপতি মোস্তফা জামান ইসলামের নেতৃত্বাধীন হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

রিটকারীর আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া বলেন, ওষুধ প্রশাসনের নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) করা রিটের শুনানি শেষে এ আদেশ দেন উচ্চ আদালত। এ সময় আদালত ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলোকে অনুমোদনবিহীন কাঁচামাল আমদানি বন্ধেরও নির্দেশ দেন।

এমনকি অনুমোদন ছাড়া বিদেশি ওষুধ বিক্রি বন্ধের নির্দেশও দেন আদালত। আদেশে স্বাস্থ্য সচিব ও ওষুধ প্রশাসনের মহাপরিচালককে এ আদেশ বাস্তবায়ন করতে বলা হয়।

এর আগে, ‘স্বেচ্ছাচারী ও আইনবহির্ভূতভাবে’ ওষুধ কোম্পানিগুলোর ওষুধের দাম বৃদ্ধির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করে ক্যাব। রিটে যেসব কোম্পানির ওষুধের দাম ড্রাগস অ্যান্ড কসমেটিকস অ্যাক্ট-২০২৩-এর ৩০ ধারা অনুযায়ী নির্ধারণ করা হয়নি, সেগুলোর কাঁচামাল আমদানি ও বিক্রির ওপর নিষেধাজ্ঞা দেয়ার নির্দেশনা চাওয়া হয়। সময় নিউজ

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar