1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অভয়নগরে দুদক কর্তৃক সততা স্টোরের অর্থ ও শিক্ষা উপকরণ বিতরণ - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

অভয়নগরে দুদক কর্তৃক সততা স্টোরের অর্থ ও শিক্ষা উপকরণ বিতরণ

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৩ মে, ২০২৪
  • ১৬৩ জন খবরটি পড়েছেন

তারিম আহমেদ ইমন, অভয়নগর (যশোর) থেকে।  

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

অভয়নগরে দূর্নীতি দমন কমিশন (দুদক) কর্তৃক সততা স্টোরের অর্থ ও শিক্ষা উপকরণ বিতরণ  করা হয়েছে। সোমবার সকালে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে সততা স্টোরের অর্থ ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার কেএম আবু নওশাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দুর্নীতি দমন কমিশনের যশোর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ আল আমীন। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সুনীল দাসের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শামীম হোসাইন, যশোর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান, অভয়নগর থানার ওসি এসএম আকিকুল ইসলাম, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, দুর্নীতি প্রতিরোধ কমিটি অভয়নগর শাখার সভাপতি মোহাম্মদ আব্দুল মতলেব। অনুষ্ঠানের প্রধান অতিথি ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের হাতে নগদ ১০হাজার টাকা করে দুই লাখ টাকা এবং ৮০ জন শিক্ষাথর্ীর মাঝে শিক্ষা সহায়ক উপকরণ তুলে দেন। দুর্নীতি প্রতিরোধ কমিটির অভয়নগরের পক্ষ থেকে শিক্ষাথর্ীদের হাতে বই, গাছের চারা ও দুর্নীতি বিরোধী প্রচারপত্র তুলে দেয়া হয়। প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ বলেন, কোমলমতি শিক্ষাথর্ীদের সুনীতির অভ্যাস গড়ে তুলতে সততা স্টোর গড়ে তোলা হয়েছে এবং দেয়া হচ্ছে পৃষ্ঠপোষকতা। শিক্ষক-শিক্ষাথর্ী অভিভাবক মিলে এই সততা স্টোরকে আরো গতিশীল করে তুলবেন বলে আশা ব্যক্ত করেন। 

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar