1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অভয়নগরে শিক্ষার্থীদের উপবৃত্তি বাস্তবায়ন ও মনিটরিং সম্পর্কিত প্রশিক্ষণ অনুষ্ঠিত - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

অভয়নগরে শিক্ষার্থীদের উপবৃত্তি বাস্তবায়ন ও মনিটরিং সম্পর্কিত প্রশিক্ষণ অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
  • ২০৬ জন খবরটি পড়েছেন

তারিম আহমেদ ইমন, অভয়নগর (যশোর) থেকে। অভয়নগরে শিক্ষার্থীদের উপবৃত্তি বাস্তবায়ন ও মনিটরিং সম্পর্কিত প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সমন্বিত উপবৃত্তি কর্মসূচি, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট্রের আয়োজনে বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

অভয়নগর উপজেলা ও নওয়াপাড়া পৌর এলাকার ১১টি কলেজ, ৫৬টি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুলসহ ২১টি মাদরাসার প্রধান ও আইসিটি শিক্ষকরা এই প্রশিক্ষণে অংশ নেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আবু নওশাদের সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রীত অতিথি হিসেবে বক্তব্য ও প্রশিক্ষণ প্রদান করেন- প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট্রের সহকারী পরিচালক (অর্থ ও প্রশাসন) মো. ফরিদ আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম।

সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আশিকুজ্জামানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, একাডেমিক সুপারভাইজার আসমা খাতুন। কলেজ প্রধানদের পক্ষে পল্লী মঙ্গল আদর্শ কলেজের অধ্যক্ষ খায়রুল বাসার, মাদরাসা প্রধানদের পক্ষে আড়পাড়া দাখিল মাদরাসার সুপার মো. মনিরুজ্জামান ও মাধ্যমিক স্কুলের পক্ষে মহাকাল বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজু আহম্মেদ বক্তব্য রাখেন।

জানা গেছে, অভয়নগর উপজেলার ৮৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির ৬ হাজার ৬০ জন শিক্ষার্থী উপবৃত্তির আওতায় রয়েছেন। এর মধ্যে বিভিন্ন জটিলতার কারণে ৩শ ১২জন শিক্ষার্থী উপবৃত্তি পাওয়া থেকে বঞ্চিত রয়েছেন।

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট্রের সহকারী পরিচালক (অর্থ ও প্রশাসন) মো. ফরিদ আহমেদ তাঁর বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে প্রতি বছর দুই হাজার কোটি টাকা উপবৃত্তি দেওয়া হয়। যাতে অর্থের কারণে কোনো শিক্ষার্থীর শিক্ষা কার্যক্রম বন্ধ না হয়। তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, আর্থিকভাবে দূর্বল শিক্ষার্থীরা যাতে এই উপবৃত্তি থেকে বঞ্চিত না হয় সেদিকে খেয়াল রেখে সঠিক যাচাইপূর্বক শিক্ষার্থীদের নামের তালিকা পাঠাতে হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar