1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৬ জুলাই, ২০২৪
  • ২০২ জন খবরটি পড়েছেন

সরকারি চাকরিতে কোটা প্রথা বাতিলের দাবিতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ অব্যাহত রেখেছে। দাবী আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবার ঘোষনা করছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়- কোটা সংস্কারের দাবিতে পদযাত্রা ও বিক্ষোভ সমাবেশ করেছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীরা। শনিবার (৬ জুলাই) বেলা ১১টায় কেন্দ্রীয় বঙ্গবন্ধু ম্যুরালের সামনে থেকে মিছিলটি বের হয়ে ঢাকা-কুড়িগ্রাম মহাসড়ক সংলগ্ন মর্ডান মোড় প্রদক্ষিণ করে ১ নম্বর গেটে গিয়ে পদযাত্রা ও সমাবেশ শেষ করে। ‘সুযোগের সমতা, সংবিধানের মূল কথা’, ‘কোটা প্রথা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক’, আমার সোনার বাংলায়,বৈষম্যের ঠাই নাই ’,” “কোটা দিয়ে কামলা নয়,মেধা দিয়ে আমলা চাই”এ রকম লেখা সম্বলিত প্লাকার্ড নিয়ে স্লোগানে স্লোগানে মিছিলটি মুখরিত করে তোলেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়- সরকারি নিয়োগের ক্ষেত্রে প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে মুক্তিযোদ্ধা কোটা ব্যবস্থা বাতিল করে ২০১৮ সালে দেওয়া প্রজ্ঞাপন পুনর্বহালের দাবিতে আজও মহাসড়ক অবরোধ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। পরে দেড়ঘণ্টা সেখানে অবস্থান নেন। এসময় যান চলাচল বন্ধ হয়ে যায়।
শনিবার (৬ জুলাই) সকাল ১০টা থেকে সতেরোটি হল ও মেস থেকে সিনেট ভবন সংলগ্ন প্যারিস রোডে অবস্থান নেয় তারা। পরে বেলা সোয়া ১১টার দিকে মিছিল নিয়ে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করেন তারা। এসময় মুক্তিযোদ্ধার সন্তান তাদের সাথে একাত্মতা প্রকাশ করেন।

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়- সরকারি চাকরিতে কোটা প্রথা বাতিলের দাবিতে মহাসড়ক প্রায় দেড়ঘন্টা অবরোধ করে শিক্ষার্থীরা।
শনিবার (৬ জুলাই) সকালে এই দাবিতে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের জেলার নগরজলফৈ বাইপাস দেড়ঘন্টা অবরোধ করে রাখে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

খুলনা বিশ্ববিদ্যালয়- কোটা বাতিলের দাবিতে বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরে অবস্থান কর্মসূচি শেষে বিক্ষোভ মিছিল করেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দ্বিতীয় দিনের মতো শুক্রবার ৫ জুলাই বিকাল ৪ টায় অবস্থান কর্মসূচি শেষে বিক্ষোভ মিছিল নিয়ে খুলনা-জিরোপয়েন্ট মোড় অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। এ সময় দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা।

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়- সরকারি চাকরি, সায়ত্ত্বশাসিত বা আধা-সায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠান ও বিভিন্ন করপোরেশনে প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকরিতে ২০১৮ সালের পরিপত্র পুনর্বহাল এবং মুক্তিযোদ্ধার সন্তান ও নাতিদের ৩০ শতাংশ কোটা পদ্ধতি পুনর্বহাল করে দেওয়া উচ্চ আদালতের রায়ের প্রতিবাদ জানিয়ে কোটা বাতিল করে মেধা ভিত্তিক নিয়োগের দাবিতে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে ৩য় দিনের মতো আন্দোলন অব্যাহত রেখেছে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।

শনিবার (৬ জুলাই) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলায় কোটা বিরোধী আন্দোলনে যুক্ত হয় কয়েক শতাধিক শিক্ষার্থী। বেলা সাড়ে ১১টায় শিক্ষার্থীরা পার্শ্ববর্তী শেখপাড়া বাজার পর্যন্ত পদযাত্রা পালন করেন। এসময় তারা কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে। পরে পৌনে ১২টার দিকে প্রধান ফটক সংলগ্ন মহাসড়কে অবস্থান নেয় শিক্ষার্থীরা। এসময় জরূরী রোগী সেবা দেয়া যানবাহগুলোকে ছেড়ে দেয়া হলেও বন্ধ রাখা হয় অন্যান্য যানবাহন। প্রায় ৪৫ মিনিটের অবস্থান শেষে আজকের মতো কর্মসূচী সমাপ্ত করেন শিক্ষার্থীরা।

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়- সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের ২০১৮ সালের পরিপত্র বহাল রাখার দাবিতে সারাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের সাথে সমন্বয় রেখে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা।

শনিবার (৬ জুলাই) বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে মিছিল শুরু করে, লাইব্রেরী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, গ্যারেজ, শান্তি নিকেতন, ভাষা শহীদ আব্দুস সালাম হল প্রদক্ষিণ করে শহীদ মিনার এসে শেষ হয়। মিছিল শেষে আন্দোলনরত শিক্ষার্থীরা সোনাপুর-সুবর্ণচর রাস্তা আটকিয়ে অবরোধ করে রাখে।

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়- শনিবার সকাল ১১টায় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বাধীনতা চত্বরে জড়ো হতে থাকেন। সেখান থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক ধরে বিক্ষোভ মিছিল শুরু করেন তারা। সূত্র- আমাদের সময়ডটকম

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar