1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
টেস্টবাণিজ্য থেকে বেরিয়ে এসে মানসম্মত সেবা দিন- এমপি এনামুল হক বাবুল - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নিজেদের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি শিক্ষার্থীদের পরিবার ও সমাজের প্রতি দায়িত্বশীল হবার আহ্বান ডেপুটি স্পিকারের বোচাগঞ্জে ভিয়েতনামি কালো ধানে কপাল খুলেছে রকিবুলের জাবিতে গাইবান্ধার শিক্ষার্থীদের মাঝে দেড় লক্ষাধিক টাকার শিক্ষাবৃত্তি বিতরণ টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি

টেস্টবাণিজ্য থেকে বেরিয়ে এসে মানসম্মত সেবা দিন- এমপি এনামুল হক বাবুল

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৭ জুলাই, ২০২৪
  • ১৫৭ জন খবরটি পড়েছেন

হঠাৎ সরকারি হাসপাতাল পরিদর্শনে এমপি এনামুল হক বাবুল

অভয়নগর (যশোর) প্রতিনিধি।
যশোরের অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন যশোর-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক বাবুল। কাউকে না জানিয়ে হঠাৎ করে রবিবার দুপুরে হাসপাতাল পরিদর্শন করেন তিনি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

এসময় এমপি এনামুল হক বাবুল হাসপাতালের জরুরী বিভাগ, ডেঙ্গু কর্ণার, পুরুষ ও মহিলা ওয়ার্ড, শিশু ও প্রসূতি ওয়ার্ড, প্রতিবন্ধী সেবা, ওটি, মেডিক্যাল অফিসাদের অফিস, ওষুধ প্রদান কেন্দ্র, এক্সরে-ইসিজি, প্যাথলজিসহ সেবা নিতে আশা রোগী ও রোগীর পরিবারদের সঙ্গে কথা বলেন। তাদের সরকারি সুযোগ-সুবিধা পাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে কি না সে বিষয়েও খোঁজখবর নেন। এছাড়া হাসপাতাল চত্বরে বিভিন্ন প্রজাতির ফলজ, ঔষধী ও ফুলের বাগান করার জন্য দ্রুত উদ্যোগ গ্রহণের নির্দেশনা দেন। কোনো প্রকার অনিয়ম ও প্রাইভেট ক্লিনিকের দালাল দৌরাত্ব রোধে কর্তৃপক্ষের শক্ত অবস্থান সৃষ্টির পরামর্শ দেন তিনি।

তিনি আরো বলেন, সাধারণ মানুষের একমাত্র ভরসা সরকারি হাসপাতাল। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার উপজেলা পর্যায়ে সরকারি হাসপাতালকে বেশি গুরুত্ব দিয়ে থাকেন। তাই রোগীদের সঙ্গে আন্তরিকতার সহিত কাজ করতে হবে। টেস্টবাণিজ্য থেকে বেরিয়ে এসে মানসম্মত সেবাদান করার আহবান জানিয়ে হাসপাতাল পরিদর্শন শেষ করেন তিনি।    

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ওয়াহিদুজ্জামান, আরএমও ডা. আলীমুর রাজিব, ডা. মাহমুদুর রহমান রিজভী, আওয়ামী লীগ নেতা ও নওয়াপাড়া বাজার কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক গোলাম জহিরুল হক লিখন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক সফি কামাল, নওয়াপাড়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ জাহিদ মাসুদ তাজ, যুবলীগ নেতা মেহেদী হাসান সবুজ, আওয়ামী লীগ নেতা আনোয়ার শেখ প্রমুখ।      

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar