1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সারা দেশে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি চলছে - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

সারা দেশে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি চলছে

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৩১ জুলাই, ২০২৪
  • ১৭০ জন খবরটি পড়েছেন

সারা দেশে ছাত্র-জনতার ওপর গণহত্যা, গণগ্রেপ্তার, হামলা, মামলা, গুম ও খুনের প্রতিবাদে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), হাইকোর্ট ও সিএমএম কোর্টে বিক্ষোভ চলছে। সিলেট, খুলনায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

এ সময় আন্দোলনকারীদের সাথে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। কয়েকজনকে আটক করে নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। সূত্র : চ্যানেল ২৪

দিনাজপুরে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে কর্মসূচি পালন করেছে ছাত্র-ছাত্রীরা। বুধবার দুপুর ১টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র সমাজের ব্যানারে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সমবেত হতে থাকে শিক্ষার্থীরা। এ সময় তাদের সাথে যোগ দেয় তাদের অভিভাবকরাও। ছাত্র-ছাত্রীরা শ্লোগান দেয়া শুরু করলে সেখান থেকে কয়েকজনকে আটক করে নিয়ে যায় পুলিশ। বাকিদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়া হয়। সূত্র : যমুনা টিভি

সিলেটে শিক্ষার্থীদের সাথে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। দুপুরে বিভিন্ন দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গেট থেকে মার্চ ফর জাস্টিস কর্মসূচি শুরু হয়। একপর্যায়ে মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি নগরীর সুবিদবাজার পৌঁছালে তাদের পথরোধ করে পুলিশ। এ সময় শিক্ষার্থীরা ব্যারিকেড ভেঙে এগিয়ে গেলে টিয়ারশেল ছুঁড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়া হয়। পরে পুলিশকে লক্ষ্যে করে ইট-পাটকেল ছোঁড়ে শিক্ষার্থীরা। সূত্র : সময় টিভি

চট্টগ্রামে শিক্ষার্থীদের সাথে একাত্মতা জানিয়ে কর্মসূচি পালন করেছেন আইনজীবীরা। সকাল থেকে আদালত প্রাঙ্গণে জড়ো হতে থাকে শিক্ষার্থীরা। এ সময় পুলিশ তাদের সামনে যেতে বাধা দেয়। পরে আইনজীবীদের সহায়তায় আদালত ভবনের সামনে যান তারা। সেখানে দাড়িয়ে প্রতিবাদ করেন শিক্ষার্থী ও আইনজীবীরা।কর্মসূচি থেকে হামলার বিচার ও হয়রানি বন্ধসহ বিভিন্ন দাবি জানানো হয়। সূত্র : ঢাকা পোস্ট

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষকেরা অবস্থান কর্মসূচি পালন করেছেন। তাঁরা সরকার ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ১০ দফা দাবির কথা জানিয়েছেন।

অপরদিকে কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে যুক্ত শিক্ষার্থীদের ৯ দফার প্রতি সমর্থন জানিয়ে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম ক্যাম্পাসে মিছিল ও প্রতিবাদী সমাবেশ করেছে। ৯ দফা না মানা হলে তারা সরকারের পদত্যাগের এক দফা দাবি জানাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। সূত্র: প্রথম আলো

ময়মনসিংহেও মার্চ ফর জাস্টিস র্কমসূচি পালন করেেছ বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা। সকাল সোয়া ১১টার দিকে শহরের জিরো পয়েন্ট এলাকায় চিফ জুডিশিয়িাল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে জড়ো হয় তারা। সেখানে প্রায় ঘণ্টাখানেক বিক্ষোভ করে তারা। পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি টাউনহল মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে শিক্ষার্থীরা।

টাঙ্গাইলে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা জেলা জজ কোর্ট প্রাঙ্গণের পাশে হেলিপ্যাড এলাকায় ‘মার্চ ফর জাস্টিং’ কর্মসূচি পালন করেছে। এ সময় তারা পুলিশি বেষ্টনীর মধ্যে বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যানার ফেস্টুন নিয়ে কোর্ট এরিয়া এবং শহরের বিভিন্ন রাস্তায় মিছিল করেন। বিক্ষোভ মিছিল শেষে শিক্ষার্থীরা অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) জিয়াউল ইসলাম চৌধুরীর নিকট তাদের দাবি-দাওয়া জানিয়ে স্মারকলিপি প্রদান করেন। আমাদের সময়ডটকম

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar