1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শ্যামনগর সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণ ও পরিছন্ন অভিযানে শিক্ষার্থীরা - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

শ্যামনগর সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণ ও পরিছন্ন অভিযানে শিক্ষার্থীরা

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪
  • ১৩৬ জন খবরটি পড়েছেন

প্রতিনিধি, শ্যামনগর (সাতক্ষীরা)। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পরিষ্কার পরিছন্ন অভিযান ও সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র -ছাত্রীরা। শহরে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন সাধারণ শিক্ষার্থীরা।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

গত বৃহস্পতিবার সকাল থেকে শহরের বিভিন্ন রাস্তার মোড়ে যানজট নিরসনের জন্য কাজ করতে দেখা যায় তাঁদের। বাস স্ট্যান্ড, চৌরাস্তা মোড়, কলেজ মোড়, কাঁচা বাজার চত্বরে নিরবিচ্ছিন্নভাবে শিক্ষার্থীরা এই কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সড়কে অবস্থান নিয়ে ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন শ্যামনগর সরকারি মহসিন কলেজের সিনিয়র রোভার স্কাউটসের রোভার মেট আতাহ উল্লাহ তরফদার, সহকারী রোভার মেট এস এম রায়হান ইসলাম হুমাইরা, সানজিদা সহ কলেজের শিক্ষার্থীরা। কারও হাতে লাঠি, কারও মুখে বাঁশি। ট্রাফিক পুলিশের মতো ইশারা-ইঙ্গিতের মাধ্যমে গাড়ি চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করছেন তাঁরা।

এদিকে, রাস্তায় পুলিশ প্রশাসনকে দেখা যায়নি। তবে সতর্কতা অবস্থায় দেখা গিয়েছে সেনাবাহিনীকে। সাধারণ নাগরিকেরা শিক্ষার্থীদের এই উদ্যোগকে স্বাগত জানান। এছাড়াও দেশকে সুন্দরভাবে গড়তে শ্যামনগর উপজেলার বিভিন্ন সড়কে জমে থাকা ময়লা আবর্জনা পরিষ্কার করেন শ্যামনগর সরকারি মহসিন ডিগ্রি কলেজর প্রভাষক সরদার সাইফুল্লাহ, বিএল কলেজের অনার্স ২য় বর্ষের ছাত্র আব্দুল্লাহ-আল জুবায়ের, শ্যামনগর সরকারি মহসিন কলেজের অনার্স ২য় বর্ষের ছাত্র আব্দুর রহমান,সিরাজুল স্কুল এন্ড কলেজের ছাত্রী নুসরাত জাহান মারিয়া প্রমুখ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar