1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দেবহাটায় সরকারি কেবিএ কলেজের সাবেক উপাধ্যক্ষ'র দাফন সম্পন্ন - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

দেবহাটায় সরকারি কেবিএ কলেজের সাবেক উপাধ্যক্ষ’র দাফন সম্পন্ন

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ১৪৮ জন খবরটি পড়েছেন

রফিকুল ইসলাম। দেবহাটায় সরকারি খান বাহাদুর আহছাউল্লাহ কলেজের এর উপাধ্যক্ষ (অবসরপ্রাপ্ত), সৎ ও কর্তব্যনিষ্ঠা ব্যক্তিত্ব, কলেজ প্রতিষ্ঠাকালীন হিসাববিজ্ঞান বিষয়ের শিক্ষক, বহু শিক্ষার্থী ও শিক্ষকের হৃদয়ের মানুষ, সখিপুরের (হাসপাতালের বিপরীতে) শ্রদ্ধেয় আলহাজ্জ আব্দুল মজিদ (৬৪) রোববার দিবাগত রাত ৩.১৫ টায় সখিপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, স্কুল পড়ুয়া ১পুত্র রাব্বি, ১ কন্যা রানী, ভাই, বোন সহ অসংখ্য শিক্ষার্থী, আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।

১১ আগস্ট রবিবার বাদ যোহর সখিপুর হাসপাতাল জামে মসজিদের ঈদগাহ প্রাঙ্গণে শ্রদ্ধেয় শিক্ষকের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযায় উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো:আল ফেরদৌস আলফা, দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো:হাবিবুর রহমান সবুজ, সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম, পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, বিএপি নেতা সিরাজুল ইসলাম, সখিপুর সরকারি খান বাহাদুর আহছানউল্লা কলেজের সাবেক প্রধান অধ্যক রিয়াজুর ইসলাম, সখিপুর মহিলা কলেজের প্রধান অধ্যাপক আবুল কালাম, বিশিষ্ট সমাজ সেবক সরদার আমজাদ হোসেন, দেবহাটা যুবদলের আহবায়ক কামরুজ্জামান কামরুল, দেবহাটা ছাত্র দলের আহবায়ক ফরহাদ হোসেন, সদস্য সচিব ফিরোজ হোসেন, দেবহাটা কলেজের অধ্যাপক, সখিপুর আলিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক, সখিপুর ইউপি সদস্য মোখলেছুর রহমান, সখিপুর ইউনিয়ন পরিষদের সবেক চেয়ারম্যান মহিউদ্দিন ময়না, দেবহাটা উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক মো:আবিদ হোসেন তানভীর এবং মো:মুজাহিদ বিন ফিরোজ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আলহাজ্জ আব্দুল মজিদের মৃত্যুতে দেবহাটা উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে শোক প্রকাশ করেন, তিনি যে কলেজে চাকরি করতেন সরকারি খান বাহাদুর আহছানউল্লাহ কলেজ পরিবার গভীরভাবে শোকাহত।কলেজের পক্ষ থেকে শিক্ষকের রুহের মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar