1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শরণখোলায় প্রবাসীর দশম শ্রেণী পড়ুয়া কণ্যা তিন দিন ধরে নিখোঁজ - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

শরণখোলায় প্রবাসীর দশম শ্রেণী পড়ুয়া কণ্যা তিন দিন ধরে নিখোঁজ

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ১৫৬ জন খবরটি পড়েছেন

মোঃ নাজমুল ইসলাম সবুজ শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি। বাগেরহাটের শরণখোলায় সৌদি প্রবাসী জাকির হোসেনের কন্যা ও রায়েন্দা সরকারি পাইলট হাইস্কুলের দশম শ্রেণীর ছাত্রী নুসরাত জাহান মীম তিনদিন ধরে নিখোঁজ রয়েছে বলে তার মা রোজিনা বেগম অভিযোগ করেছেন।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

জানা গেছে ,গত ১০ আগস্ট বিকাল সাড়ে তিনটায় শরণখোলা উপজেলার রায়েন্দা বাজারের হাসপাতালের সামনে সালাম হাওলাদারের পাঁচতলা বিল্ডিং এর চতুর্থ তলায় বাসা থেকে বের হয়ে স্কুলে যাওয়ার পর নিখোঁজ হয়।

মীমের মা রোজিনা বেগম জানান, গত ১০ আগস্ট বিকাল সাড়ে তিনটায় রায়েন্দা সরকারি পাইলট হাই স্কুলে একটি অনুষ্ঠানে মীম বক্তব্য রাখবে এমন কথা বলে বাসা থেকে বিকাল সাড়ে তিনটায় বের হয় এবং যাবার সময় বলে যায় অনুষ্ঠান শেষ করে সন্ধ্যার আগে বাসায় ফিরবে কিন্তু সন্ধ্যার পর না আসায় তিনি উদ্বিগ্ন হয়ে পড়েন এবং তার যে সকল বান্ধবীদের সাথে সম্পর্ক আছে তাদের বাসায় খোঁজ খবর নেন। এছাড়া আত্মীয়-স্বজন- পাড়া প্রতিবেশীর বাড়িতে খোঁজ নিয়ে ও তাকে পাওয়া যায়নি। আজ ১২ ই আগস্ট পর্যন্ত মেয়েকে খুঁজে পান নাই তিনি।

তিনি আরো জানান, রায়েন্দা বাজার এলাকায় বসবাসকারী কিছু ব্যাক্তি তাদের ছেলেদের জন্য তার মেয়েকে পছন্দ করে এবং তাদের সাথে আত্মীয়তা করার জন্য প্রস্তাব দেয়। কিন্তু তাতে আমার পরিবার রাজি না হওয়ায় তার ধারণা ওই পরিবার গুলির কেউ তার মেয়েকে অপহরণ করতে পারে বা আটকে রাখতে পারে।

বিষয়টি শরণখোলা থানা পুলিশকে অবহিত করার জন্য একটি অভিযোগ পত্র থানা পুলিশের অফিসার ইনচার্জ বরাবরের প্রস্তুত করেছেন। থানা কার্যক্রম শুরু হইতে দেরি হওয়ায় তিনি অভিযোগ করতে পারেননি। তবে শরণখোলা থানা পুলিশের অফিসার ইনচার্জ এইচএম কামরুজ্জামান খান এর সাথে বিষয়টি তার আত্মীয় মোবাইল ফোনের মাধ্যমে জানিয়েছেন।

শরণখোলা থানা পুলিশের অফিসার ইনচার্জ এইচ এম কামরুজ্জামান খান বলেন, তিনি বিষয়টি মোবাইল ফোনের মাধ্যমে শুনেছেন। তবে লিখিত অভিযোগ পেলে তাকে খুঁজে বের করার চেষ্টা করবেন বলে পরিবারটিকে আস্বস্থ করেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar