1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অভয়নগরে শিক্ষার্থীদের পরিচ্ছন্ন ও চিত্রাংকন কর্মসূচি পালন - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

অভয়নগরে শিক্ষার্থীদের পরিচ্ছন্ন ও চিত্রাংকন কর্মসূচি পালন

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ২২১ জন খবরটি পড়েছেন

অভয়নগর (যশোর) প্রতিনিধি। যশোরের অভয়নগরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদদের স্মরণে পরিচ্ছন্ন কর্মসূচি পালন করা হয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার নওয়াপাড়া বাজারের ভৈরব নদের পাড়ে ওয়াকওয়ে সড়কের দুপাশের ময়লা আবর্জনা পরিচ্ছন্ন করা হয়। অভয়নগর ছাত্র সমাজের উদ্যোগে দুই কিলোমিটার ওয়াকওয়ে সড়ক পরিবেশ দূষণের হাত থেকে রক্ষা করতে সকল প্রকার ময়লা আবর্জনা পরিষ্কার করে পৌরসভার ভ্যানগাড়ী ও ডাস্টবিনে ফেলা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সহকারী কমিশনার (ভূমি) শামীম হোসাইন বলেন, এমন উদ্যোগ সত্যিই আমাদেরকে ছোটবেলার কথা মনে করিয়ে দেয়। সমাজে শিক্ষার্থীরা হলো আয়নার মতো, পরিবেশ দূষণ রক্ষার্থে তাদের উদ্যোগকে সাদুবাদ জানাই। এমন কাজে সকলে এগিয়ে আসবে এমনটাই আমি মনে করি। অপরদিকে নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের দেওয়ালে চিত্রাংকন করেন স্কুলের প্রাক্তন শিক্ষার্থীগণ।

এ দুটি জায়গায় উপস্থিত ছিলেন- নওয়াপাড়া প্রেস ক্লাবের আইসিটি সম্পাদক তারিম আহমেদ ইমন, সদস্য জাকির হোসেন হৃদয়, শিক্ষার্থী- আবির হোসেন সজল, রাহিদুজ্জামান নিপুন, মো. সজিব আহমেদ, মোস্তাক মাহমুদ জিসান, ফারিয়া আহমেদ ইভা, আলামিন হোসেন ইমন, তানজিম হোসেন, জিলানী হোসেন, ইমাম হোসেন, আফিয়া অর্পা প্রমুখ। শিক্ষার্থীরা বলেন, ভালো কাজে আমরা ঝাঁপিয়ে পড়বো এটাই স্বাভাবিক। তবে সকলে মিলে কাজগুলো করতে পারলে সব কাজই সহজ হবে বলে আমরা মনে করি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar