1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
রাজশাহীতে বিএসটিআই ও শিক্ষক, শিক্ষার্থীদের বাজার মনিটরিং - bdtelegraph24.com
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ফাতেহা-ই-ইয়াজদহমের ছুটি পরিবর্তন: একাদশ শ্রেণির ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর খুলনায় মেসের ছাদে শিক্ষার্থীকে নির্যাতন ও মৃত্যু: ৪ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইফোন ছিনতাইয়ে বাধা: অপ্রতিমকে লাঠিপেটায় হত্যার ঘটনায় মূল আসামিরা গ্রেফতার ন্যাম ভবন থেকে জামায়াত নেতা গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার গাজায় চলমান পরিস্থিতি ভয়াবহ ও অন্যায্য: ব্রিটিশ পপ তারকা এড শিরান জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী যান্ত্রিক ত্রুটি কাটিয়ে ফের উৎপাদনে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট সুন্দরবনের দূষণ হ্রাস ও বাস্তুতন্ত্রের উন্নয়ন বিষয়ক শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা রাজশাহী রেঞ্জ ডিআইজি সঙ্গে ইন্ডিয়ান সহকারী হাই কমিশনার সৌজন্য সাক্ষাৎ

রাজশাহীতে বিএসটিআই ও শিক্ষক, শিক্ষার্থীদের বাজার মনিটরিং

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪
  • ১৯৬ জন খবরটি পড়েছেন

বাংলাদেশ স্ট্যান্ডার্স এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভাগীয় কার্যালয়, রাজশাহী’র উদ্যোগে রাজশাহী মহানগরীতে শিক্ষক, শিক্ষার্থী ও সেচ্ছাসেবীদেরকে সাথে নিয়ে বাজার মনিটরিং ও সার্ভিল্যান্স অভিযান পরিচালিত হয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

রোববার(১৮ আগষ্ট) সকালে শালবাগান বাজারে ভেজাল প্রতিরোধ, গুণগত মানসম্পন্ন খাদ্যপণ্যের সরবরাহ নিশ্চিতকরণ এবং ওজন ও পরিমাপের সঠিকতা যাচাইকল্পে বাজার মনিটরিং অনুষ্ঠিত হয়। এসময় তরকারী, মাছ ও মাংসের দোকান এবং মুদিখানা দোকানের ওজন স্কেল ও দাঁড়িপাল্লাসমূহের সঠিকতা যাচাই করা হয়। এছাড়া এসব নিত্যপ্রয়োজনীয় পণ্যসমূহের দ্রব্যমূল্য যাচাই, মেয়াদ উত্তীর্ণ পণ্য এবং ভেজাল ও নিম্নমানের পণ্য শনাক্তকরণে বাজারে অবস্থিত দোকানসমূহে মনিটরিং করা হয়। এসময় পরিমাপ সঠিক না থাকায় ০৫টি দোকানের বাটখারা জব্দ করা হয়।

পরে ফলের দোকানসমূহে তাৎক্ষণিকভাবে ফরমালিন এর উপস্থিতি শনাক্তকরণে পরীক্ষা করা হয়। তবে কোন ফলেই ফরমালিন পাওয়া যায় নি। পরবর্তীতে ২টি পেট্রোল পাম্পের ওজন ও পরিমাপ যাচাই করে সঠিক পাওয়া যায়। এরপর দুপুরে বিসিক শি/ন এলাকায় অবস্থিত প্রাণ এগ্রো লিমিটেড এর কারখানা পরিদর্শন করা হয়। এসময় লাচ্ছা সেমাই ও ভার্মিসিলি এর লাইসেন্স অতিসত্তর নবায়নের তাগিদ দেওয়া হয় এবং কিছু পণ্যের মোড়ক সংশোধনের পরামর্শ প্রদান করা হয়।

সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করেন বিএসটিআই রাজশাহী বিভাগীয় কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ এবং মিঠুন কবিরাজ। পরীক্ষণের দায়িত্ব পালন করেন আবু তালহা মোহাম্মদ ইস্রাফিল ও মোঃ আবুল কায়েম। এসময় উপস্থিত ছিলেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এর ছাত্র কল্যাণ পরিচালক ও যন্ত্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মোঃ রবিউল ইসলাম সরকার ও মেকাট্রনিক্স বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মোঃ ফিরোজ আলী সহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাহিম, সামিদ, জিহান, অর্নব, তুর্যও অন্যান্য সাধারণ শিক্ষার্থীবৃন্দ, নিরাপদ সড়ক চাই, রাজশাহী জেলা শাখার সভাপতি মোঃ তৌফিক আহসান টিটু ও সাংগঠনিক সম্পাদক ডাঃ আমানুল্লাহ আবিদসহ সংগঠনটির স্বেচ্ছাসেবীগন। এধরণের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar