1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দুর্লভ রাজা ইলিশ পেলেন ভোলার জেলে, বিক্রি সাড়ে ছয় হাজারে - bdtelegraph24.com
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ফাতেহা-ই-ইয়াজদহমের ছুটি পরিবর্তন: একাদশ শ্রেণির ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর খুলনায় মেসের ছাদে শিক্ষার্থীকে নির্যাতন ও মৃত্যু: ৪ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইফোন ছিনতাইয়ে বাধা: অপ্রতিমকে লাঠিপেটায় হত্যার ঘটনায় মূল আসামিরা গ্রেফতার ন্যাম ভবন থেকে জামায়াত নেতা গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার গাজায় চলমান পরিস্থিতি ভয়াবহ ও অন্যায্য: ব্রিটিশ পপ তারকা এড শিরান জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী যান্ত্রিক ত্রুটি কাটিয়ে ফের উৎপাদনে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট সুন্দরবনের দূষণ হ্রাস ও বাস্তুতন্ত্রের উন্নয়ন বিষয়ক শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা রাজশাহী রেঞ্জ ডিআইজি সঙ্গে ইন্ডিয়ান সহকারী হাই কমিশনার সৌজন্য সাক্ষাৎ

দুর্লভ রাজা ইলিশ পেলেন ভোলার জেলে, বিক্রি সাড়ে ছয় হাজারে

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ১৬৮ জন খবরটি পড়েছেন

ভোলা প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ভোলার মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে বিরল আকৃতির একটি রাজা ইলিশ, যার ওজন ২ কেজি ৭০ গ্রাম। বৃহস্প‌তিবার দুপুরে ভোলা সদর উপজেলার ধনিয়া তুলাতু‌লি মাছঘাটে এই ইলিশটি নিলামে তোলা হলে ৬ হাজার ৪৮০ টাকায় বিক্রি হয়।

মৎস্য ব্যবসায়ী ও আড়তদার মো. কামাল হোসেন সর্বোচ্চ ডাক দিয়ে মাছটি কিনে নেন। তিনি জানান, মাছঘাটে দেড় হাজার টাকা থেকে নিলাম শুরু হয় এবং শেষ পর্যন্ত সেটি ৬ হাজার ৪৮০ টাকায় গিয়ে থামে। বরিশালের আড়তে এই ইলিশ আরও বেশি দামে বিক্রির আশা করছেন তিনি।

এই রাজা ইলিশ ধরা পড়ে দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়নের জেলে মো. তছির মাঝির জালে। এরপর দুপুর ২টার দিকে তিনি মাছটি তুলাতুলি মাছঘাটে নিয়ে আসেন।

মো. কামাল হোসেন জানান, ২ কেজির বেশি ওজনের ইলিশকে সাধারণত ‘রাজা ইলিশ’ বলা হয়। এমন ইলিশ বাজারে সচরাচর পাওয়া যায় না।

ভোলা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন, সাম্প্রতিক সময়ে ইলিশ ধরার নিষেধাজ্ঞা এবং কারেন্ট জাল ধ্বংস অভিযান জোরদার থাকায় বড় সাইজের ইলিশ পাওয়া যাচ্ছে। এসব কার্যক্রম ভবিষ্যতেও চলবে বলে জানান তিনি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar