1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অভয়নগরে শারদীয় দুর্গোৎসবে লোকশিল্প ও ঐতিহ্যের থিম ধারাবর্ত - bdtelegraph24.com
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
অভয়নগরে শারদীয় দুর্গোৎসবে লোকশিল্প ও ঐতিহ্যের থিম ধারাবর্ত বিইউপিতে আন্তর্জাতিক মডেল জাতিসংঘ সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত চুনতি অভয়ারণ্যে রাতের আঁধারে ময়লা, বনকর্মীদের প্রাণনাশের হুমকির অভিযোগ সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ২ বাংলাদেশির পরিচয় ও মামলার প্রেক্ষাপট অক্টোবরের শেষ সপ্তাহে এইচএসসির ফল প্রকাশের সম্ভাবনা পদ্মা ও তিস্তায় ব্যারাজ নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর রাজশাহীতে আখ চাষিদের প্রণোদনার অর্থ বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্ট গার্ড সাংবাদিক আলিফ হত্যার ঘটনায় গ্রেফতার অপূর্ব ফের ৪ দিনের রিমান্ডে অভয়নগরে নিজ বাড়ি থেকে বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার

অভয়নগরে শারদীয় দুর্গোৎসবে লোকশিল্প ও ঐতিহ্যের থিম ধারাবর্ত

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ১ জন খবরটি পড়েছেন

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

অভয়নগর (যশোর) প্রতিনিধি।

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় বসু বাড়ির আয়োজনে এবার বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে ধারাবর্ত থিম। আবহমান বাংলার গ্রামীণ জীবন, মেহনতি মানুষের শ্রম, লোকশিল্প ও হারিয়ে যেতে বসা ঐতিহ্যকে কেন্দ্র করে সাজানো হয়েছে পুরো পূজামণ্ডপ। ব্যতিক্রমী এই আয়োজন দর্শনার্থীদের মধ্যে ভিন্নধর্মী আগ্রহ তৈরি করেছে।

মণ্ডপের প্রবেশদ্বারে স্থাপন করা হয়েছে বিশাল গরুর গাড়ির চাকা, যা কালের আবর্তন ও সময়ের নিরবচ্ছিন্ন গতির প্রতীক হিসেবে তুলে ধরা হয়েছে। এ ছাড়া ছয়টি কুঁড়েঘরে ফুটিয়ে তোলা হয়েছে কৃষক, জেলে, মৃৎশিল্পী, বাঁশশিল্পী, কাঠশিল্পী ও হস্তশিল্পীদের কর্মজীবন। পাশাপাশি সিঁদুরে ঢাকা কাঁচা মাটির কালী প্রতিমার রূপও স্থান পেয়েছে এই আয়োজনে।

মণ্ডপের সাজসজ্জায় প্রাকৃতিক উপকরণের ব্যবহার বিশেষভাবে নজর কেড়েছে। বিছালী বা খড় দিয়ে তৈরি করা হয়েছে মণ্ডপ। অন্যদিকে পাট, সুতা ও জালের কাঠি ব্যবহার করে তৈরি করা হয়েছে দুর্গাপ্রতিমার বিশেষ অলংকার। এসব উপকরণের ব্যবহারে গ্রামীণ বাংলার ঐতিহ্য ও লোকশিল্পের স্বতন্ত্র রূপ ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে।

এ আয়োজনের অন্যতম ব্যতিক্রমী আকর্ষণ মণ্ডপের বিপরীত প্রান্তে স্থাপন করা সিঁদুরে ঢাকা বিশাল উলটানো মাটির দুর্গামস্তক। আয়োজকদের ভাবনায় এটি পরম শক্তি ও মহাজাগতিক চেতনার প্রতীক হিসেবে উপস্থাপিত হয়েছে।

আয়োজক সব্যসাচী বসু রাজা জানান, ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রাখার পাশাপাশি বাংলার হারিয়ে যাওয়া শিকড়, গ্রামীণ জীবন ও লোকসংস্কৃতির অবিরাম ধারাকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরাই ‘ধারাবর্ত’ থিমের মূল উদ্দেশ্য।

থিমটির পরিকল্পনা ও বাস্তবায়ন করেছেন ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar